1 Answers

ব্যক্তিজীবনে আমার তেমন দেবতা জ্ঞান ছিল না। উদ্দীপকে লক্ষ্মীরাণীর মাধ্যমে কিছুটা হলেও ধারণা লাভ করেছি। উদ্দীপক পাঠের মাধ্যমে এতটুকু বুঝতে পারি যে দেবতাগণ হলেন অবতার। অর্থাৎ তাঁরা পরম আত্মা ব্রহ্মের গুণ এবং রূপ নিয়ে এ মর্ত্যে এসেছেন এবং এও জানতে পারি যে, দেবতাগণ কথা বলতে পারতেন, হাঁটতে পারতেন, খেতে পারতেন। সুতরাং এ সিদ্ধান্তে আসতে পারি, তাঁরা ছিলেন ঈশ্বর গুণ প্রাপ্ত কিছু মানুষ। যাঁরা পথ ভোলা মানুষদের সঠিক পথের নির্দেশ দিতেন। উদ্দীপকের লক্ষ্মীরাণীর শেষোক্ত উক্তিটির মাধ্যমে একটি বিষয় স্পষ্ট হয়ে ওঠে যে, ব্রহ্ম সর্বময় এবং সর্বাবস্থায় সবকিছুতে বিরাজ করেন।

4 views

Related Questions