1 Answers

উদ্দীপকের আলোচনার মাধ্যমে জানা যায়, পার্থ এবং সৌরভ সেন্টমার্টিন ভ্রমণ করতে গিয়ে পার্থ সবকিছু দারুণ উপভোগ করছিল। কিন্তু সাগরের তীরে এত বড় বড় পাথর দেখে তাঁর ভিতরে কৌতূহল জাগল এগুলো কোথা থেকে আসল। তখন আসল রহস্যটি সৌরভ সুন্দরভাবে উক্তির মাধ্যমে বুঝিয়ে দেয়। আমরা জানি, ক্ষুদ্র ক্ষুদ্র শৈবালের কণা এক সাথে হয়ে ছোট পাথর তৈরি হয়। যার ভিতরে জীবন আছে। এ পাথর ধীরে ধীরে বিশালাকার ধারণ করে। এখন পার্থর মনে প্রশ্ন হলো- পাথর অনেক শক্ত এবং ভারী। তাহলে এগুলো এখানে আসল কীভাবে। সৌরভ সুন্দরভাবে বুঝিয়ে দিল সৃষ্টিকর্তা চাইলেই তা পারেন। যার প্রমাণ আমাদের সামনেই। পানি হলো নরম পদার্থ অথচ তার থেকে তৈরি হলো এই বিশাল এবং শক্ত বস্তু। এর মাধ্যমে পার্থ পরমেশ্বরের মহিমা এবং তাঁর ক্ষমতা সম্পর্কে বিস্তৃত জ্ঞানলাভ করে।

4 views

Related Questions