1 Answers
পাঠ্যপুস্তকের বর্ণনা অনুযায়ী আমরা জানি, যোগসাধনা মোক্ষলাভের একটি বিশেষ উপায়। এ যোগসাধনার মাধ্যমে জীবাত্মার সঙ্গে পরমাত্মার সংযোগ স্থাপিত হয়। উপরোক্ত দুটি ধারণার মাধ্যমে যোগসাধনার গুরুত্ব সম্পর্কে আমরা স্পষ্ট ধারণা লাভ করতে পারি। আমরা জানি, যোগসাধনার দ্বারা একজন মানুষ তার অশান্ত মনকে শান্ত এবং স্থির করতে পারে। ধর্মানুসারে যোগসাধনার মাধ্যমে মানুষ সুন্দর শরীর লাভের পাশাপাশি শারীরিক সুস্থতা লাভ করে। নিয়মিত অনুশীলনের মাধ্যমে দেহ ও মনের কঠিন রোগ থেকে মুক্ত থাকা যায়। সুতরাং বলা যায়, শরীর ও মনকে সুস্থ রাখার জন্য যোগসাধনা অন্যতম একটি পদ্ধতি যা অনিতার জীবনে দারুণ প্রভাব ফেলবে। সে নিয়মিত অষ্টাঙ্গ যোগ পালনের মাধ্যমে তার শারীরিক সুস্থতা অর্জনের পাশাপাশি মনের পবিত্রতা অর্জন করবে। এতে করে তার অনেক কষ্ট করে রমনা পার্কে গিয়ে হাঁটতে হবে না। সে ঘরে বসেই যোগসাধনা পালনের মাধ্যমে শরীর ও মনকে সুস্থ রাখতে সক্ষম হবে।