1 Answers
উদ্দীপকে সালমার বাবা বলেছেন, 'পরিবেশের ভারসাম্য রক্ষায় বিভিন্ন জীবের মধ্যে ক্রিয়া প্রতিক্রিয়া অত্যন্ত গুরুত্বপূর্ণ।'- উক্তিটি যুক্তিযুক্ত বলে আমি মনে করি। প্রকৃতিতে উদ্ভিদের উপর সকল প্রাণিজগত খাদ্যের জন্য নির্ভরশীল। কারণ, একমাত্র সবুজ উদ্ভিদই CO₂-এর সহায়তায় সালোকসংশ্লেষণের মাধ্যমে খাদ্য তৈরি করে। সালোকসংশ্লেষণের সময় উদ্ভিদ O_{2} নির্গত করে। প্রাণিজগত O_{2} এর অনুপস্থিতিতে বাঁচতে পারে না। আবার শ্বসনের সময় সকল জীব CO_{2} ত্যাগ করে যা সালোকসংশ্লেষণে ব্যবহৃত হয়। অর্থাৎ, জীবের আন্তঃক্রিয়ার ফলে পরিবেশে গ্যাসীয় O_{2} CO_{2} ) ভারসাম্য বজায় থাকে। এছাড়া দেখা যায় বিভিন্ন কীটপতঙ্গ যেমন- মৌমাছি ও প্রজাপতি মধু আহরণের জন্য ফুলে ফুলে ঘুরে বেড়ায়, বিনিময়ে পরাগায়ন ঘটে। অনেক পাখি, বাদুড় ফল খেয়ে বেঁচে থাকে এবং মল ত্যাগের মাধ্যমে বীজের স্থানান্তর হয় ও উদ্ভিদের ফল ও বীজের বিস্তার ঘটে। এভাবে বিভিন্ন জীবের মধ্যে ক্রিয়া প্রতিক্রিয়ার মাধ্যমে পরিবেশের ভারসাম্য রক্ষা পায়।