1 Answers

বকুলের বাবা ও সালমার একইরকম স্বাধীনতা খর্ব হয়েছে বলে আমি মনে করি না। কারণ বকুলের বাবার সামাজিক স্বাধীনতা ও সালমার অর্থনৈতিক স্বাধীনতা খর্ব হয়েছে।
জীবন রক্ষা, সম্পত্তি ভোগ ও বৈধ পেশা গ্রহণ করা ইত্যাদি সামাজিক স্বাধীনতার অন্তর্ভুক্ত। এ ধরনের স্বাধীনতা ভোগের মাধ্যমে নাগরিক জীবন বিকশিত হয়। সমাজে বসবাসকারী মানুষের অধিকার রক্ষার জন্য সামাজিক স্বাধীনতা প্রয়োজন। কিন্তু দৃশ্যকল্প-১-এ লক্ষ করা যায়, বকুলের চাচা প্রভাব খাটিয়ে বকুলের বাবার সম্পত্তি নিজের নামে করিয়ে নেয়। ফলে বকুলের বাবা সামাজিক স্বাধীনতা ভোগের অধিকার থেকে বঞ্চিত হয়েছেন।
অন্যদিকে যোগ্যতা অনুযায়ী পেশা গ্রহণ এবং উপযুক্ত পারিশ্রমিক লাভ করাকে অর্থনৈতিক স্বাধীনতা বলা হয়। মূলত আর্থিক সুবিধা প্রাপ্তির জন্য নাগরিকরা অর্থনৈতিক স্বাধীনতা ভোগ করে। দৃশ্যকল্প-২-এ দেখা যায়, সালমা রাস্তার মাটি কাটার কাজ করে। কাজ শেষে টাকা নিতে গিয়ে সে দেখল, তাকে পুরুষ সহকর্মীদের তুলনায় কম পারিশ্রমিক দেওয়া হয়েছে। যেহেতু উপযুক্ত পারিশ্রমিক লাভ করা অর্থনৈতিক স্বাধীনতার অন্তর্ভুক্ত, সেহেতু বলা যায়, সালমাকে পুরুষ সহকর্মীদের চেয়ে কম পারিশ্রমিক দিয়ে অর্থনৈতিক স্বাধীনতা থেকে বঞ্চিত করা হয়েছে।
উল্লিখিত আলোচনা থেকে সুস্পষ্টভাবে প্রতীয়মান হয় যে, বকুলের বাবা সামাজিক স্বাধীনতা ও সালমা অর্থনৈতিক স্বাধীনতা থেকে বঞ্চিত হয়েছে। অর্থাৎ তাদের একই রকম নয়, বরং ভিন্ন ধরনের স্বাধীনতা খর্ব হয়েছে।

6 views

Related Questions