1 Answers

না, কর্ণফুলী নদী শুধু ব্যবসা-বাণিজ্যের জন্য গুরুত্বপূর্ণ নয় বলে আমি মনে করি।

চট্টগ্রাম বন্দর কর্ণফুলী নদীর তীরে অবস্থিত হওয়ায় দেশের ব্যবসা- বাণিজ্যের ক্ষেত্রে এ নদী গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। তবে এই ব্যবসা-বাণিজ্য সচল রাখার জন্য নদীপথে যোগাযোগ ব্যবস্থা অত্যন্ত গুরুত্বপূর্ণ। এ দেশে নদী পথের দৈর্ঘ্য প্রায় ৯৮৩৩ কি.মি.। এর মধ্যে ৩৮৬৫ কি.মি. নদীপথে বছরের অরুসময় নৌচলাচল করে থাকে। ৩২০ কি.মি. দৈর্ঘ্যের কর্ণফুলী নদীটি পণ্য আনা-নেয়া ও. যোগাযোগ ব্যবস্থায় অন্যতম ভূমিকা পালন করছে। অভ্যন্তরীণ ও বৈদেশিক বাণিজ্যের মালামাল এই নদী দিয়ে দেশের অভ্যন্তরে প্রবেশ করে আবার আমদানিকৃত মালামাল দেশের অন্যান্য নদীবন্দরসমূহে স্থানান্তর করা হয় এই নদীপথ দিয়ে। এছাড়াও কর্ণফুলীর বহুমুখী প্রকল্পের ৬৪৪ কি.মি. নৌ চলাচল করছে, ১০ লক্ষ একর জমিতে কৃষিজ ফলন হচ্ছে। কর্ণফুলী নদীর শাখা নদী কাপ্তাইয়ে বাঁধ দিয়ে জলবিদ্যুৎ উৎপাদন করা হচ্ছে। এছাড়া এ বাঁধের মাধ্যমে ভয়াবহ বন্যা থেকে চট্টগ্রাম অঞ্চলকে মুক্ত রাখা সম্ভব হয়েছে। উপরিউক্ত আলোচনার প্রেক্ষিতে বলা যায়, কর্ণফুলী নদী শুধু ব্যবসা-বাণিজ্যের জন্য নয় আরও অন্যান্য জনগুরুত্বপূর্ণ কাজের জন্য গুরুত্বপূর্ণ।

5 views

Related Questions