1 Answers

বাংলাদেশের অর্থনীতিতে উক্ত ব্যাংক তথা গ্রামীণ ব্যাংক গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে- এ বিষয়ে আমি একমত পোষণ করছি।

গ্রামীণ ব্যাংক গ্রামের ভূমিহীন দরিদ্র কৃষকদেরকে সহজ শর্তে ও জামানত ছাড়া ঋণ প্রদান করে। কৃষি খাতের উন্নয়নের জন্য এ ব্যাংক শাকসবজি চাষ, গাভী পালন, মৎস্য চাষ, হাঁস-মুরগি পালন ও জমি চাষাবাদ ইত্যাদি খাতে ঋণ প্রদান করে। এ ব্যাংক পর্যাপ্ত ঋণ প্রদান করায় কৃষককে গ্রাম্য মহাজনদের কাছ থেকে কঠিন শর্তে ও চড়া সুদে ঋণ নিতে হয় না। দেশের অবহেলিত জনসাধারণকে অকৃষি খাতে সম্পৃক্ত করার জন্য গ্রামীণ ক্ষুদ্র ও কুটির শিল্পে (যেমন- বাঁশ ও বেতের কাজ, বিড়ি তৈরি, সাবান তৈরি, কাপড় তৈরি ও মিষ্টি তৈরি) ঋণ প্রদানসহ উপকরণ সরবরাহ ও প্রয়োজনীয় পরামর্শ প্রদান করে। গ্রামীণ ফোনের কারিগরি সহায়তায় গ্রামের সাধারণ জনগণের মধ্যে তথ্য প্রযুক্তির সুযোগ পৌছে দেওয়ার জন্য পল্লিফোন চালু করে। উদ্দীপকে বসির আলী সামান্য জমির মালিক হলেও গ্রামীণ ব্যাংক থেকে জামানত ছাড়া ঋণ গ্রহণ করে ব্যবসা করে নিজের উন্নতি করেছেন। তেমনিভাবে গ্রামীণ ব্যাংক থেকে অনেক ভূমিহীন দরিদ্র মানুষ ঋণ গ্রহণ করে কর্মসংস্থানের মাধ্যমে নিজেদের উন্নয়ন করেছে।

তাই বলা যায়, বাংলাদেশের অর্থনীতিতে গ্রামীণ ব্যাংক গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে।

4 views

Related Questions