1 Answers

সাহিদুল ইসলাম কৃষি ব্যাংক থেকে দীর্ঘমেয়াদি ঋণ গ্রহণ করেছে। এই দীর্ঘমেয়াদি ঋণ উক্ত ব্যাংকের একমাত্র ঋণ নয় বরং এ ব্যাংক এছাড়াও স্বল্পমেয়াদি ও মধ্যম মেয়াদি ঋণ প্রদান করে।

বাংলাদেশ কৃষি ব্যাংক কৃষি ও কৃষির সাথে জড়িত খাতের উৎপাদন বৃদ্ধির জন্য স্বল্প, মধ্যম ও দীর্ঘমেয়াদি ঋণ প্রদান করে। কৃষকের ছোটখাটো প্রয়োজন মেটানোর জন্য (যেমন- সার, বীজ, কীটনাশক ঔষধ প্রভৃতি ক্রয় এবং জমি চাষ, ফসল নিড়ানো, ফসল কাটা, মাড়াই ইত্যাদি কাজের ব্যয় নির্বাহের জন্য) এ ব্যাংক স্বল্পমেয়াদি ঋণ প্রদান করে। এছাড়া জমি সমতল করা, অগভীর নলকূপ স্থাপন, চাষের জন্য গবাদিপশু এবং হালকা কৃষি যন্ত্রপাতি ক্রয় করা প্রভৃতি কাজের জন্য এ ব্যাংক কৃষককে মধ্যম মেয়াদি ঋণ প্রদান করে। তাছাড়া জমি ও ভারী যন্ত্রপাতি (যেমন- ট্রাক্টর, হারভেস্টর ইত্যাদি) ক্রয়, গভীর নলকূপ স্থাপন, গুদামঘর নির্মাণ, হিমাগার নির্মাণ, পানি সেচের উদ্দেশ্যে খাল খনন, চা বাগানের উন্নয়ন এসব কাজের জন্য কৃষি ব্যাংক কৃষককে দীর্ঘমেয়াদি ঋণ দিয়ে থাকে। উদ্দীপকে 'সাহিদুল ইসলাম তার মেয়ে রিদির পরামর্শে ট্রাক্টর ক্রয় ও গভীর নলকূপ স্থাপনের জন্য দীর্ঘমেয়াদি ঋণ গ্রহণ করেছেন। এছাড়াও কৃষি ব্যাংক । স্বল্পমেয়াদী ও মধ্যমমেয়াদী ঋণ প্রদান করে।

অতএব বলা যায়, সাহিদুল ইসলাম কৃষি ব্যাংক থেকে দীর্ঘমেয়াদি ঋণ গ্রহণ করেছে। এই ঋণই উক্ত ব্যাংকের একমাত্র ঋণ নয় বরং এ ব্যাংক আরও স্বল্পমেয়াদী ও মধ্যম মেয়াদী ঋণ প্রদান করে।

5 views

Related Questions