1 Answers

না, প্রেক্ষাপট-২ এ অ্যাডভোকেট আবদুর রহমানের বর্ণিত কাজটি উক্ত বিভাগের একমাত্র কাজ নয়।

প্রেক্ষাপট-২ এ দেখা যায়, অ্যাডভোকেট আবদুর রহমান সাহেব সরকারের একটি বিভাগের প্রধান ব্যক্তি এবং সরকারের অন্য একটি বিভাগের প্রধান ব্যক্তি তাকে নিয়োগ প্রদান করেন। বর্তমানে আবদুর রহমান সাহেবের কাজ হলো প্রচলিত আইনে ন্যায়বিচার প্রতিষ্ঠা করা। বাংলাদেশে রাষ্ট্রপতি শাসন বিভাগের প্রধান এবং বিচার বিভাগের প্রধান হলেন প্রধান বিচারপতি। সংবিধান অনুযায়ী এদেশের প্রধান বিচারপতি নিযুক্ত হন রাষ্ট্রপতির সুপারিশক্রমে। সুতরাং অ্যাডভোকেট আবদুর রহমান বিচার বিভাগের প্রধান তথা 'প্রধান বিচারপতি পদের প্রতিনিধিত্ব করেন। আবদুর রহমানের উল্লিখিত কাজটি হলো দেশের প্রচলিত আইনে ন্যায়বিচার করা। এটিই উক্ত বিভাগ তথা বিচার বিভাগের একমাত্র কাজ নয়। বিচার বিভাগ ন্যায়বিচার প্রতিষ্ঠার স্বার্থে দেশের প্রচলিত আইনের আওতার বাইরে থাকা ক্ষেত্রসমূহে নতুন আইন তৈরি করে থাকে। আবার জনগণের মৌলিক অধিকার সংরক্ষণের দায়িত্ব বহুলাংশে বিচার বিভাগের হাতেই ন্যস্ত থাকে। তাই এ বিভাগ মৌলিক অধিকার সংরক্ষণের জন্য যাবতীয় পদক্ষেপ গ্রহণ করে থাকে। সংবিধানের সংরক্ষণ করাও এ বিভাগের কাজ। তাই বিভাগটি সংবিধানের রক্ষক বা অভিভাবক হিসেবে কাজ করে থাকে। এছাড়াও বিচার বিভাগ শাসন বিভাগকে পরামর্শ দান, বিদেশি নাগরিকদের নাগরিকত্ব প্রদান, অভিভাবকত্ব নিরূপণ প্রভৃতি কাজ করে থাকে। পরিশেষে বলা যায় যে, উদ্দীপকে উল্লিখিত কাজটি বিচার বিভাগের একমাত্র কাজ নয়।

5 views

Related Questions