1 Answers

না, উদ্দীপকে বর্ণিত কাজই মি. 'Y'-এর প্রতিষ্ঠান বা বাংলাদেশের আইনসভা তথা জাতীয় সংসদের একমাত্র কাজ নয়।

বাংলাদেশ সরকারের তিনটি বিভাগের মধ্যে অন্যতম হলো আইন বিভাগ। জাতীয় সংসদ বাংলাদেশের আইন বিভাগের একটি প্রধান প্রতিষ্ঠান। এর কার্যাবলিও বহুবিধ। উদ্দীপকে মি. 'X' বলতে বাংলাদেশের রাষ্ট্রপতি এবং মি. 'Y'-এর প্রতিষ্ঠান বলতে জাতীয় সংসদকে বোঝানো হয়েছে। রাষ্ট্রপতিকে অভিশংসনের ক্ষমতা জাতীয় সংসদের রয়েছে। তবে এটি উক্ত প্রতিষ্ঠানের একমাত্র কাজ নয়; বরং উক্ত প্রতিষ্ঠানের আরও অনেক গুরুত্বপূর্ণ কার্যাবলি রয়েছে। এসব কার্যাবলির মধ্যে রয়েছে আইন প্রণয়ন করা, সরকার গঠন করা, অর্থসংক্রান্ত কার্যাবলি পরিচালনা করা, নির্বাচনসংক্রান্ত কাজ করা, সংবিধান সংরক্ষণ ও সংশোধন প্রভৃতি। এছাড়া সুপ্রিম কোর্ট ব্যতীত অন্যান্য আদালত প্রতিষ্ঠার জন্য সংসদ আইন প্রণয়ন করতে পারে। যুদ্ধ ঘোষণা ও আন্তর্জাতিক চুক্তি অনুমোদন করার ক্ষমতাও সংসদের। স্থানীয় শাসনসংক্রান্ত বিধি ও প্রবিধান সংসদ প্রণয়ন করে। তাই বলা যায়, উদ্দীপকে বর্ণিত কাজই মি. 'Y' এর প্রতিষ্ঠান বা জাতীয় সংসদের একমাত্র কাজ নয়।

4 views

Related Questions