1 Answers
না, ঘটনা-২ এ কেরামত আলীর কন্যা সরকারের যে বিভাগের মাধ্যমে তার অধিকার ফিরে পায় সেটি হলো বিচার বিভাগ এবং অধিকার সংরক্ষণ করাই এ বিভাগের একমাত্র কাজ নয়।
ন্যায় ও নিরপেক্ষ বিচারব্যবস্থা প্রতিষ্ঠার লক্ষ্যে বাংলাদেশের বিচার বিভাগ সুসংগঠিত ও সুপরিচালিত। বাংলাদেশ সংবিধান অনুযায়ী সুপ্রিম কোর্ট সংবিধান বহির্ভূত বিধানকে অবৈধ ঘোষণা করে শাসনতন্ত্রকে সুনির্দিষ্ট গতিপথে পরিচালিত করতে সাহায্য করে। বাংলাদেশের বিচার বিভাগ নাগরিকদের মৌলিক অধিকার সংরক্ষণের মাধ্যমে আইনের অনুশাসনকে অক্ষুণ্ণ এবং গণতান্ত্রিক ব্যবস্থাকে সজীব রাখে। বিচারব্যবস্থা একটি দেশের ন্যায়বিচারের মানদণ্ড। সরকারের একটি গুরুত্বপূর্ণ বিভাগ হিসেবে এর ক্ষমতা, কার্যপরিধি অত্যন্ত ব্যাপক। প্রচলিত আইন অনুযায়ী অপরাধের জন্য অভিযুক্ত ব্যক্তি এবং আইন অমান্যকারীর বিচার করা বিচার বিভাগের প্রধান কাজ। সাধারণ আইনের ব্যাখ্যা প্রদান ও প্রয়োগের দায়িত্ব বিচার বিভাগের ওপর ন্যস্ত হয়। এছাড়াও বিচারকগণ নতুন আইন সংযোজন করে থাকেন। জনগণের মৌলিক অধিকার যা সাধারণত সংবিধানে লিপিবদ্ধ থাকে তা সংরক্ষণের দায়িত্ব আদালতের ওপরই ন্যস্ত হয়। বিচার বিভাগের অন্যতম গুরুত্বপূর্ণ কাজ হচ্ছে আইনের ব্যাখ্যা ও বিশ্লেষণ করা এবং সেই ব্যাখ্যা অনুযায়ী আইন প্রয়োগ করা।
রাষ্ট্রীয় সংবিধানের অভিভাবক হিসেবে বিচার বিভাগ এ কাজ করে।