1 Answers

উদ্দীপকের মহিম সরকারকে আয়কর দেয়। আয়কর সরকারের আয়ের একমাত্র উৎস নয়। সরকার এছাড়াও বহু খাত থেকে আয় করে থাকে।

সরকারের আয়ের উৎসগুলোকে দুই ভাগে ভাগ করা যায়। যথা- (ক) কর রাজস্ব ও (খ) কর বহির্ভূত রাজস্ব। কর রাজস্বের মধ্যে মহিমের দেওয়া আয়কর ব্যতীত আরও যেসব উৎস রয়েছে সেগুলো হলো- বাণিজ্য শুল্ক, আবগারি শুল্ক, মূল্য সংযোজন কর, সম্পূরক শুল্ক, ভূমি, রাজস্ব, নন জুডিসিয়াল স্ট্যাম্প, রেজিস্ট্রেশন, যানবাহন কর, মাদক শুল্ক, বিদ্যুৎ শুল্ক ইত্যাদি। অন্যদিকে, সরকারের কর বহির্ভূত রাজস্ব আয়ের মধ্যে রয়েছে- লভ্যাংশ মুনাফা, সুদ, অর্থনৈতিক সেবা, সাধারণ প্রশাসন, রেলওয়ে, ডাক বিভাগ, তার ও টেলিফোন, বন, টোল ও লেডী, ভাড়া ও ইজারা, জরিমানা, দন্ড ও বাজেয়াপ্তকরণ ইত্যাদি। তবে এর মধ্যে বাণিজ্য শুল্ক হলো বাংলাদেশ সরকারের আয়ের প্রধান উৎস। দেশের আমদানি ও রপ্তানিকৃত দ্রব্যের ওপর এ কর ধার্য করা হয়ে থাকে। উদ্দীপকে মহিম তার প্রতিষ্ঠিত কৃষি খামার থেকে যে আয় করেন সেই আয়ের ওপর কর প্রদান করেন। যা আয়করকে নির্দেশ করে। শুধুমাত্র আয়করই সরকারের আয়ের একমাত্র উৎস নয় আয়কর ছাড়াও উপরোল্লিখিত উৎসসমূহ থেকেও সরকার আয় করেন।

5 views

Related Questions