1 Answers

উদ্দীপকে প্রাপ্তির বাবা সরকারকে বাণিজ্য শুল্ক প্রদান করেন যা সরকারের আয়ের প্রধান উৎস।

দেশের আমদানি ও রপ্তানিকৃত দ্রব্যের ওপর বাণিজ্য শুল্ক ধার্য করা হয়। বাণিজ্য শুল্ক সরকারের কর রাজস্বের আওতাধীন। আমরা জানি, যেকোনো দেশের আমদানি-রপ্তানিকে কেন্দ্র করেই সে দেশের বৈদেশিক বাণিজ্য আবর্তিত। আমাদের বাংলাদেশের ক্ষেত্রেও তাই। আমাদের প্রয়োজনে আমরা বহির্বিশ্ব থেকে অনেক কিছু আমদানি করি; আবার বেশকিছু দ্রব্য রপ্তানিও করে থাকি। উভয় ক্ষেত্রেই সরকার বাণিজ্যিক শুল্ক ধার্য করেছে। কেননা বাংলাদেশ সরকার জনকল্যাণ সাধন, প্রশাসন পরিচালনা ও আর্থসামাজিক উন্নয়নের জন্য বিপুল পরিমাণ অর্থ ব্যয় করে। আর এ ব্যয় নির্বাহের জন্য সরকারকেও প্রচুর পরিমাণ অর্থ আয় করতে হয়। তবে বাণিজ্য শুল্ক ছাড়াও সরকারের আয়ের বহু উৎস রয়েছে। কিন্তু সরকার বাণিজ্য শুল্ক থেকে সর্বোচ্চ পরিমাণ অর্থ আয় করে থাকে। উদ্দীপকে প্রাপ্তির বাবা বিদেশি গাড়ির আমদানিকারক। তিনি এবছর সর্বোচ্চ করদাতার পুরস্কার পেয়েছেন। অতএব প্রাপ্তির বাবা যে কর দেন তা হচ্ছে বাণিজ্য শুল্ক। আর বাংলাদেশ সরকারের আয়ের প্রধান উৎস হচ্ছে বাণিজ্য শুল্ক।

কাজেই প্রাপ্তির বাবা সরকারকে যে কর দেন তা সরকারের আয়ের প্রধান উৎস এতে সন্দেহ নেই।

4 views

Related Questions