1 Answers
উদ্দীপকে সাবিতের বাবা আয়কর প্রদান করেন। আয়কর সরকারের আয়ের একটি গুরুত্বপূর্ণ উৎস।
বাংলাদেশে যাদের আয় একটি নির্দিষ্ট সীমার উর্ধ্বে তাদের নিকট থেকে প্রগতিশীল হারে আয়কর আদায় করা হয়। এ হিসেবে শুধু সরকারি চাকরিজীবীই নন; বরং বেসরকারি ও স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানে কর্মরতদের আয়ের ওপর আয়কর দিতে হবে। তাছাড়া অন্যান্য অবস্থাসম্পন্ন ব্যক্তিবর্গ যাদের আয় নির্দিষ্ট সীমার ঊর্ধ্বে তারাও আয়কর প্রদান করেন। বর্তমানে বাংলাদেশে কোম্পানি ব্যতীত যাদের বার্ষিক আয় ২,৫০,০০০ টাকা (পুরুষদের ক্ষেত্রে) ৩,০০,০০০ টাকা (মহিলাদের ক্ষেত্রে), ৪,০০,০০০ টাকা (প্রতিবন্ধীদের ক্ষেত্রে) এর অধিক তাদের আয়ের ওপর এ কর ধার্য করা হয়। তবে আয়কর ছাড়াও সরকারের আয়ের বিভিন্ন উৎস রয়েছে। যেমন- বাণিজ্য শুল্ক, আবগারি শুল্ক, সম্পূরক শুল্ক, ভ্যাট প্রভৃতি। এসব উৎস থেকে আয় করে সরকার দেশের আর্থসামাজিক উন্নয়ন, ভৌত অবকাঠামো নির্মাণ, মানবসম্পদ উন্নয়ন ও দারিদ্র্য বিমোচনে বিপুল অর্থ ব্যয় করে থাকে। উদ্দীপকে সাবিতের বাবা সরকারি হাইস্কুলের শিক্ষক। তাকে বছরান্তে তার আয়ের উপর একটি নির্দিষ্ট অংকের কর দিতে হয়। তার দেওয়া এ কর হলো আয়কর বা Income Tax বর্তমান সময়ে আয়কর সরকারের আয়ের একটি গুরুত্বপূর্ণ উৎস।