1 Answers

মাহিরের বাবার আলোচিত সরকারি আয়ের উৎসসমূহ ছাড়াও সরকারের আয়ের আরও অনেক উৎস রয়েছে। উক্তিটির সাথে আমি একমত। কেননা এগুলো ছাড়াও কর রাজম্বের আরও উৎস রয়েছে। নিচে এগুলো আলোচনা করা হলো-

১. সম্পূরক শুল্ক: বিভিন্ন কারণে সরকার অনেক দ্রব্যসামগ্রীর উপর আবগারি শুল্ক বা মূল্য সংযোজন কর বা আমদানি শুল্ক আরোপের পরেও অতিরিক্ত যে শুল্ক আরোপ করে, তাকে সম্পূরক শুল্ক বলে। যেমন- সিরামিক টাইলসের উপর আরোপিত সম্পূরক শুল্ক। 

২. অন্যান্য কর ও শুল্ক: উপরের শুল্ক ও করের মূল পাঁচটি উৎস ছাড়াও আরও কিছু কর ও শুল্ক থেকে সরকার আয় সংগ্রহ করে। যেমন- সম্পত্তি কর, পেট্রোল ও গ্যাসের উপর কর, বিদেশ ভ্রমণ কর, প্রমোদ কর ইত্যাদি। 

৩. মাদক শুল্ক: মাদকজাতীয় বিভিন্ন দ্রব্যের উপর সরকার শুল্ক বসিয়ে অর্থ আয় করে থাকে। এর মাধ্যমে সরকারের আয় বৃদ্ধির সাথে সাথে সামাজিক কল্যাণ বৃদ্ধি পায়। 

৪. যানবাহন কর: বিভিন্ন প্রকার যানবাহনের উপর যে কর দেওয়া হয়, তাকে যানবাহন কর বলে। এ খাত থেকে সরকার প্রতিবছর অনেক অর্থ আয় করে থাকে।

৫ . ভূমি উন্নয়ন কর : ভূমির মালিকানা ও ভোগদখলের জন্য ভূমির মালিক সরকারকে যে খাজনা দেয়, তাকে ভূমি রাজস্ব বলে। 'বাংলাদেশ সরকার ভূমির উপর উন্নয়ন কর আরোপ করেছে।

৬. নন-জুডিশিয়াল স্ট্যাম্প : দলিলপত্র ও মামলা-মোকদ্দমার আবেদনপত্র ব্যবহারের জন্য নন জুডিশিয়াল স্ট্যাম্প ব্যবহৃত হয়। এ খাত হতে সরকার প্রতিবছর অনেক অর্থ আয় করে।

অতএব বলা যায়, মাহিরের বাবার আলোচিত সরকারি আয়ের উৎসমূহ ছাড়াও সরকারের আয়ের উপরিউক্ত উৎস রয়েছে।

6 views

Related Questions