1 Answers

হ্যাঁ, আমি মনে করি জনসংখ্যাধিক্য ও শিক্ষার নিম্নহার এ বৈশিষ্ট্যটি ছাড়াও বাংলাদেশের অর্থনীতির আরও কিছু বৈশিষ্ট্য রয়েছে।

অতি প্রাচীনকাল থেকে শুরু করে বর্তমান সময় পর্যন্ত বাংলাদেশের অর্থনীতি কৃষিপ্রধান অর্থনীতি হিসেবে পরিগণিত হয়ে আসছে। সাম্প্রতিক বছরগুলোতে দেশের অর্থনীতিতে কৃষিখাতের গুরুত্ব ক্রমশ বৃদ্ধি পাচ্ছে। এ কারণে কৃষিখাত বাংলাদেশের অর্থনীতিতে একটি প্রধান ও গুরুত্বপূর্ণ খাত। এটি বাংলাদেশের অর্থনীতির ভিত্তিস্বরূপ। বর্তমানে বাংলাদেশের অর্থনীতিতে শিল্পখাতের গুরুত্ব ও অবদান ক্রমশ বৃদ্ধি পাচ্ছে। ক্ষুদ্র ও মাঝারি শিল্প, বৃহৎ শিল্প, খনিজ ও খনন, বিদ্যুৎ, গ্যাস ও পানি সরবরাহ এবং নির্মাণ-এ খাতগুলোর সমন্বয়ে শিল্প খাত গড়ে উঠেছে। অন্যদিকে জনসংখ্যাধিক্য এবং দ্রুত শিল্পায়নের অভাব দেশে বেকারত্বের জন্ম দিয়েছে। বাংলাদেশের মোট শ্রমশক্তির একটি উল্লেখযোগ্য অংশ বেকার। দেশে মজুরির হার কম বলে দিন মজুরদের অধিকাংশকে অর্ধ বেকার হিসেবে গণ্য করা যায়। তাছাড়া মাথাপিছু আয় নিম্ন হওয়ায় জনগণের সঞ্চয়ের হার কম। তাই মূলধন বা পুঁজি গঠনের এবং উৎপাদনের জন্য বিনিয়োগের হারও কম। এ কারণে বাংলাদেশে এ অবকাঠামো অনুন্নত ও অপর্যাপ্ত। এছাড়াও বৈদেশিক বাণিজ্যের ক্ষেত্রে বাংলাদেশ প্রধানত স্বল্পমূল্যের কৃষিজাতপণ্য, শিল্পপণ্যের মধ্যে তৈরি পোশাক ও নিটওয়‍্যার, সিরামিক দ্রব্যাদি এবং শ্রমিক রপ্তানি করে। কিন্তু বাংলাদেশের আমদানি পণ্যের মধ্যে রয়েছে উচ্চমূল্যের মূলধনসামগ্রী যেমন- কলকব্জা, যন্ত্রপাতি এবং খাদ্য ও বিলাসদ্রব্য। এর ফলে আন্তর্জাতিক বাণিজ্যের ক্ষেত্রে বাংলাদেশে প্রতিকূল অবস্থা বিরাজ করেছে।

উদ্দীপকে বাংলাদেশের অর্থনীতির জনাধিক্য ও নিরক্ষরতা বৈশিষ্ট্য ফুটে উঠেছে। এ বৈশিষ্ট্য ছাড়াও বাংলাদেশের অর্থনীতিতে উপরে আলোচিত বৈশিষ্ট্যসমূহ রয়েছে।

6 views

Related Questions