1 Answers

রিদি ও রজনির আলোচিত সরকারি আয়ের উৎসসমূহ হলো- কর রাজস্ব ও কর বহির্ভূত রাজস্ব।

ব্যয় নির্বাহের জন্য সরকারকে বিভিন্ন উৎস হতে আয় করতে হয়। বাংলাদেশ সরকারের আয়ের উৎস প্রধানত দুটি। যথা- ক. কর রাজস্ব ও খ. কর বহির্ভূত রাজস্ব। সরকার জনগণের নিকট হতে বাধ্যতামূলকভাবে যে অর্থ আদায় করে কিন্তু তার বিনিময়ে জনগণ সরকার থেকে সরাসরি বিশেষ কোনো সুযোগ-সুবিধা আশা করতে পারে না, তাকে কর বলে। সরকার দেশের নিবাসী বা অনিবাসী ব্যক্তি, বিভিন্ন ব্যবসায় ও শিল্প প্রতিষ্ঠান এবং পণ্যের উপর যে কর ধার্য করে, তা থেকে প্রাপ্ত আয়কে কর রাজস্ব বলা হয়। সরকার কর ও শুল্ক ছাড়া আরও অনেক উৎস হতে রাজস্ব সংগ্রহ করে। এই উৎসগুলো থেকে অর্জিত রাজস্বকে করবহির্ভূত রাজস্ব বলে।

উদ্দীপকে রিদি ও রজনি 'সরকারের আয় সম্পর্কে আলোচনা করছিল। রিদি বলে সরকার শুধুমাত্র কর রাজস্ব থেকেই আয় করে না বরং কর বহির্ভূত অনেক রাজস্ব থেকেও সরকার আয় করে।

অর্থাৎ রিদি ও রজনির আলোচিত সরকারি আয়ের উৎসসমূহ হলো- কর রাজস্ব ও কর বহির্ভূত রাজস্ব।

4 views

Related Questions