1 Answers

উদ্দীপকে আলোচিত মনীষী হলেন হযরত খাদিজা (রা.)। রাজিয়া ও সালেহা তাদের নিজেদের জীবনকে সুন্দরভাবে গড়তে চাইলে হযরত খাদিজা (রা.)-কে অনুকরণীয় আদর্শ হিসেবে গ্রহণ করতে পারে।

বিশ্বের ইতিহাসে যে কয় জন পুণ্যবতী নারী প্রসিদ্ধ তাঁদের মধ্যে উম্মুল মুমিনীন হযরত খাদিজা (রা.) অন্যতম। রাজিয়া ও সালেহা হযরত খাদিজা (রা.)-এর জীবনাদর্শ যেভাবে অনুসরণ করবে-

১. হযরত খাদিজা (রা.)-এর জীবনাদর্শ অনুসরণ করে রাজিয়া ও সালেহা ইসলামের প্রচার ও প্রসারে সর্বপ্রকার সহযোগিতা করবে। 

২. রাজিয়া ও সালেহা তাদের চরিত্র সুন্দর থেকে সুন্দরতর করে গড়ে তুলবে। 

৩. রাজিয়া ও সালেহা সকল প্রকার আখলাকে হামীদা অনুসরণ করবে এবং নিন্দনীয় চরিত্র বর্জন করবে। 

৪. গরিব-দুঃখীর দুঃখ-কষ্টে সান্ত্বনা দেবে এবং সাধ্যমতো সাহায্য- সহযোগিতা করবে। 

৫. খাদিজা (রা.)-কে অনুসরণ করে তারা তাদেরকে পতিব্রতা নারী হিসেবে নিজেদেরকে গড়ে তুলবে।

 

5 views

Related Questions