উদ্দীপকে আলোচিত ইবাদত শাহজাহান সাহেবের জীবনে কীভাবে শৃঙ্খলা প্রতিষ্ঠা করবে? ব্যাখ্যা কর। (প্রয়োগ)
1 Answers
প্রবাদ আছে, "শৃঙ্খলাই জীবন।" আর সুশৃঙ্খল জীবনযাপনের জন্য নামাযের গুরুত্ব অপরিসীম। উচ্ছৃঙ্খল জীবন পাপ-পঙ্কিলতায় ভরপুর। পক্ষান্তরে, সুশৃঙ্খল জীবন পুণ্যের দিশারি। যে ব্যক্তি দৈনিক পাঁচ ওয়াক্ত নামায আদায় করে সে ব্যক্তি সুন্দর, সুশৃঙ্খল জীবনযাপন করে। তাকে প্রত্যহ ভোরে ঘুম থেকে জাগতে হয়। আবার ভোরে ঘুম থেকে জাগার জন্য রাতে আগেভাগে ঘুমাতে হয় যা মানব স্বাস্থ্যের জন্য অত্যন্ত উপকারী এবং সুশৃঙ্খল জীবনের অন্যতম দৃষ্টান্ত। এমনিভাবে নামায নামাযি ব্যক্তিকে নিয়মিত ওযু, গোসল তথা পরিষ্কার-পরিচ্ছন্ন এবং পবিত্র থাকতে বাধ্য করে। নামায মানুষকে যাবতীয় উচ্ছৃঙ্খল কার্যক্রম এবং মন্দকাজ থেকে বিরত রাখে। এ প্রসঙ্গে আল্লাহ পাক ইরশাদ করেন, “নিশ্চয় সালাত অশ্লীল ও মন্দকাজ থেকে বিরত রাখে।” বস্তুত ইসলামের প্রতিটি • বিধানই মানুষের জন্য অত্যন্ত উপকারী ও কল্যাণকর। নামাযও তার ব্যতিক্রম নয়। নামায মানুষকে সুশৃঙ্খল জীবনযাপনের মাধ্যমে অশ্লীল ও মন্দকাজ থেকে বিরত রাখে এবং ভালো কাজে উৎসাহিত করে। আর এভাবেই ঠিক ও সময়মতো নামায আদায় শাহজাহান সাহেবের জীবনে শৃঙ্খলা প্রতিষ্ঠা করতে পারে।