1 Answers

হিন্দুধর্মের বিধান অনুসারে মানবজীবনে দশটি মাঙ্গলিক সংস্কার পালন করতে হয়। যার মধ্যে একটি হলো বিবাহ। আলোচ্য উদ্দীপকে অনীলা বিশ্বাস করত দশটি মাঙ্গলিক কর্মের  মধ্যে বিবাহ শ্রেষ্ঠ। কারণ বিবাহের দ্বারা পুরুষ সন্তানের জনক হয়ে লাভ করেন পিতৃত্ব এবং নারী জননী হয়ে লাভ করেন মাতৃত্ব। বিবাহের মাধ্যমে মাতা-পিতা, পুত্র-কন্যা প্রভৃতি নিয়ে একটি সুন্দর সংসার গড়ে ওঠে। বিবাহের মাধ্যমে স্বামী-স্ত্রীর মধ্যে একাত্মার সম্পর্ক গড়ে ওঠে। উদ্দীপকে অনীলা এ কারণে বিবাহের সময় নিজেই মন্ত্র পাঠ করে। সমাজের চোখকে বৃদ্ধাঙুলি দেখিয়ে সে বোবা বরকে বিবাহ করে মহানুভবতার পরিচয় দেয়। সে বিশ্বাস করে স্বামী বোবা হলেও স্ত্রী ও পুরুষ একে অপরের সহধর্মী।

5 views

Related Questions