1 Answers
দশবিধ সংস্কারের মধ্যে বিবাহ শ্রেষ্ঠ এ উক্তিটি যথার্থ ও সঠিক।
হিন্দু সমাজের বিবাহ হলো ধর্মীয় জীবনের চর্চা। স্ত্রী হচ্ছেন পুরুষের সহধর্মিনী। স্ত্রীকে বাদ দিয়ে পুরুষ কোনো কাজই সম্পন্ন করতে পারে না। 'আর বিবাহের মাধ্যমে স্বামী স্ত্রী সামাজিক জীবনযাপনে অভ্যস্থ হয়। হিন্দুশাস্ত্র অনুযায়ী সমগ্র জীবনে যে দশটি সংস্কার আছে তার মধ্যে বিবাহ হচ্ছে সর্বশ্রেষ্ঠ সংস্কার। বিবাহের মাধ্যমে একজন মানুষ গার্হস্থ্য আশ্রমে প্রবেশ করে। সেখানে পুরুষরা সন্তানের জনক হয়ে লাভ করে পিতৃত্ব আর নারীরা জননীরূপে লাভ করে মাতৃত্ব। বিবাহের মাধ্যমে মাতা, পিতা, পুত্র, কন্যা সবাইকে নিয়ে গড়ে ওঠে সুখের সংসার, যাকে কেন্দ্র করে প্রেমপ্রীতি, স্নেহবাৎসল্য প্রভৃতি মানব মনের সুকুমার বৃত্তিগুলো পরিপূর্ণরূপে বিকশিত হয়; গড়ে ওঠে আলোকিত মানুষ তৈরির সূতিকাগার। এজন্য বিবাহ মানবজীবনের শ্রেষ্ঠ সংস্কার।