1 Answers
মানবজীবনকে সুন্দরভাবে পরিচালনা করার জন্য প্রাচীনকালে ঋষিরা দশটি সংস্কারের কথা বলেছেন। এগুলো হলো- গর্ভাধান, পুংসবন, সীমন্তোন্নয়ন, জাতকর্ম, নামকরণ, অন্নপ্রাশন, চূড়াকরণ, উপনয়ন, সমাবর্তন এবং বিবাহ। একজন হিন্দুধর্মাবলম্বীর আদর্শ জীবন গঠনে এ দশবিধ সংস্কারের গুরুত্ব অপরিসীম।
প্রাচীনকালের ঋষিরা উপলব্ধি করে দেখেছেন যে, এ সংস্কারগুলো মানুষের সৎপথের পরিচায়ক এবং আদর্শ জীবন গঠনের জন্য অপরিহার্য। দশবিধ সংস্কারের প্রত্যেকটি খুবই গুরুত্বপূর্ণ। তাই এগুলো সঠিকভাবে পালন না করলে আদর্শ জীবন গঠন করতে অনেক অসুবিধা হয়। আর এ জন্যই বলা হয় দশবিধ সংস্কারই একজন হিন্দুধর্মাবলম্বীর আদর্শ জীবন গঠনের মূল চাবিকাঠি। তাই মানবজীবনকে সুন্দর ও কল্যাণকর করে গড়ে তোলার জন্য দশবিধ সংস্কার পালন করা উচিত।
5 views
Answered