1 Answers

জনাব মাসুদ সাহেবের মতানুযায়ী একপত্নীক পরিবার হলো আদর্শ পরিবার। আমিও একপত্নীক পরিবারকে আদর্শ পরিবার বলে মনে করি।
আমরা সবাই পরিবারে বাস করি। কিন্তু সব পরিবারের প্রকৃতি ও গঠন কাঠামো এক রকম নয়। কতগুলো নীতির ভিত্তিতে পরিবারের শ্রেণিবিভাগ করা হয়। যেমন- ১. বংশগণনা ও নেতৃত্ব ২. পারিবারিক কাঠামো ও ৩. বৈবাহিক সূত্র। বংশ গণনা ও নেতৃত্বের ভিত্তিতে পরিবারকে দুই ভাগে ভাগ করা যায়। যথা- পিতৃতান্ত্রিক ও মাতৃতান্ত্রিক পরিবার। পারিবারিক গঠন ও কাঠামোর ভিত্তিতে পরিবার দুই শ্রেণিতে বিভক্ত। যথা- একক ও যৌথ পরিবার। বৈবাহিক সূত্রের ভিত্তিতে তিন ধরনের পরিবার লক্ষ করা যায়। যথা- একপত্নীক, বহুপত্নীক ও বহুপতি পরিবার।
জনাব মাসুদ সাহেব বৈবাহিক সূত্রের ভিত্তিতে পরিবারের ধরনগুলোর মধ্যে একপত্নীক পরিবারকে আদর্শ পরিবার বলে মন্তব্য করেছেন। একপত্নীক পরিবারে একজন স্বামীর একজন স্ত্রী থাকে। এ পরিবারে সদস্যও কম হয়। তাই স্বাভাবিকভাবেই এরূপ পরিবারে শান্তি-শৃঙ্খলা বজায় থাকে। আর বহুপত্নীক পরিবারে একজন স্বামীর একাধিক স্ত্রী থাকার কারণে স্ত্রীদের মধ্যে বিভিন্ন বিষয়ে মতভেদ দেখা যায়। ফলে কলহ ও বিবাদের সৃষ্টি হয়। তাছাড়া বহুপতি পরিবারে একজন স্ত্রীর একাধিক স্বামী থাকার কারণেও বিভিন্ন ধরনের সমস্যার সৃষ্টি হয়। তাই বলা যায়, বৈবাহিক সূত্রের ভিত্তিতে পরিবারের তিনটি ধরনের মধ্যে একপত্নীক পরিবার বেশি উপযোগী।
উপরের আলোচনার প্রেক্ষিতে বলা যায়, একপত্নীক পরিবারে দ্বন্দ্ব-কলহ এবং বিশৃঙ্খলা ঘটার আশঙ্কা কম থাকে, পরিবারের সব সদস্যের চাহিদা যথাসম্ভব পূরণ করা যায়। এর ফলে পরিবারে শান্তি বিরাজ করে। আর এসব কারণেই জনাব মাসুদ সাহেবের মতো আমিও একপত্নীক পরিবারকে আদর্শ পরিবার বলে মনে করি।

6 views

Related Questions