1 Answers
কৃষিক্ষেত্রে প্রতিবন্ধকতাসমূহ দূর করতে নানা ধরনের পদক্ষেপ গ্রহণ করা যেতে পারে বলে আমি মনে করি।
কৃষিক্ষেত্রে প্রতিবন্ধকতাগুলো হলো- কৃষি উপকরণ সহজলভ্য করা ও কৃষকদের কাছে এগুলোর সরবরাহ নিশ্চিত করা। দেশের বিভিন্ন অঞ্চলে ভূউপরিস্থ পানি ব্যবহার করে সেচ সুবিধা সম্প্রসারণ ও কৃষকদের কাছে সেচ যন্ত্রপাতির সহজলভ্যতা বৃদ্ধি করা। কৃষিক্ষেত্রে প্রতিবন্ধকতা দূর করার জন্য কৃষকদেরকে উন্নত মানের বীজ সরবরাহ, ফসল সংরক্ষণের পর্যাপ্ত ব্যবস্থা করা, কৃষিজাত পণ্যের মান নিয়ন্ত্রণ করা ও সকল কৃষিজাত পণ্যের ন্যায্য মূল্য প্রাপ্তি নিশ্চিত করতে হবে। এছাড়া জৈব সার ব্যবহারের ওপর বেশি গুরুত্ব আরোপ করে সারাদেশে ৯৭ লক্ষ পরিবারের বসতভিটার চারদিকে জৈব সার, সবুজ সার ও জীবাণু সার উৎপাদনের মাধ্যমে কৃষি উৎপাদন বৃদ্ধির উদ্দেশ্যে কার্যক্রম গ্রহণ করতে হবে। তাছাড়া সার ব্যবহার সুষমকরণ ও উৎপাদন বৃদ্ধির জন্য সারের আমদানি খরচের ওপর ভর্তুকি প্রদান অব্যাহত রাখতে হবে। ব্যাংক ও অর্থলগ্নিকারী প্রতিষ্ঠানসমূহের মাধ্যমে কৃষি ও পল্লি ঋণ বিতরণ কার্যক্রম চলমান রাখতে হবে।
পরিশেষে আমি মনে করি, উল্লিখিত পদক্ষেপগুলো যথাযথভাবে বাস্তবায়নের মাধ্যমেই কৃষিক্ষেত্রে প্রতিবন্ধকতা দূর করা সম্ভব হবে।