1 Answers

মি. বাহার ও তার মতো উদ্যোক্তারাই দেশের বেকারত্ব দূর করতে পারে বলে আমি মনে করি।

একটি দেশের ব্যবসায় উদ্যোক্তারাই ব্যবসা-বাণিজ্য ও শিল্প প্রতিষ্ঠান স্থাপন করে থাকেন। আর দেশের অর্থনৈতিক উন্নয়ন নির্ভর করে দেশের ব্যবসা-বাণিজ্য ও শিল্পের অগ্রগতির ওপর।

উদ্দীপকের মি. বাহার ও তার ৫ বন্ধু মিলে একটি পাটকল স্থাপন করেন। এখানে পাটের বিভিন্ন পণ্য উৎপাদন করা হয়। শিল্পটি প্রতিষ্ঠায় তারা প্রত্যেক ৬ কোটি টাকা করে ৩০ কোটি টাকা বিনিয়োগ করেন। আবার তাদের প্রতিষ্ঠানে ৩৫০ জন শ্রমিক কর্মরত আছেন।

উদ্দীপকের মি. বাহার ও তার বন্ধুদের প্রতিষ্ঠিত শিল্পটি উৎপাদনমুখী বৃহৎ শিল্পের অন্তর্ভুক্ত। তাদের প্রতিষ্ঠানে ৩৫০ জন বেকার মানুষের কর্মসংস্থান হয়েছে। এভাবে যদি তাদের মতো আরও উদ্যোক্তা এমন শিল্প স্থাপনে এগিয়ে আসেন তবে দেশের বিপুল বেকার জনগোষ্ঠীর কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি হবে। কারণ বৃহৎ শিল্পে বেশি শ্রমিকের প্রয়োজন হয়। ফলে এর মাধ্যমে দেশের বেকারত্বের হার অনেক কমে যেতে পারে। এছাড়াও শ্রমিক-কর্মীরা নিজেদের আর্থিক অবস্থার উন্নতি করতে পারবে। এর মাধ্যমে তাদের জীবনযাত্রার মানও বাড়তে পারবে। অন্যদিকে, এসব শিল্পের সাথে জড়িত থেকে আরও অনেক মানুষ জীবিকা নির্বাহ করতে পারবে। এভাবে মি. বাহার ও তার বন্ধুদের মতো উদ্যোক্তারাই দেশের বেকারত্বের হার কমাতে গুরুত্বপূর্ণ অবদান রাখতে পারে।

5 views

Related Questions