1 Answers

হ্যাঁ, আমি মনে করি ধর্ম মানুষকে অবশ্যই শান্তি দিতে পারে। ধর্ম শব্দটির বিশেষ অর্থ হচ্ছে ধরে রাখার ক্ষমতা। ধর্ম মানুষকে -কল্যাণের পথে চলার নির্দেশ দেয়। ধর্ম আচরণের রীতি-নীতি মানুষকে সুন্দর ও সুশৃঙ্খল জীবন পথে চলতে সাহায্য করে। জীবনের কল্যাণ চিন্তা, ভালোভাবে জীবনযাপনের নির্দেশ লাভ করা যায় ধর্ম থেকেই। ফলে সমাজে থাকে না কোনো বিদ্বেষ, থাকে না কোনো অহংকার। সকলের মধ্যে ভ্রাতৃত্বের বন্ধন জাগ্রত হয়। ধর্মের পথে চললে মানুষের আর বার বার জন্মগ্রহণ করে পৃথিবীতে আসতে হয় না। ভােগ করতে হয় না জন্ম, জরা ও মৃত্যুর যন্ত্রণা। সঠিকভাবে ধর্ম পালন করলে মানুষ ব্রহ্ম বা পরমাত্মার সাথে মিশে যেতে পারে। তখন মানুষ মানবজীবনের পরম প্রাপ্তি বা মোক্ষলাভ করে চিরশান্তিতে বসবাস করতে পারে। এজন্য আমি মনে করি, একমাত্র ধর্মই মানুষকে শান্তি দিতে পারে।

4 views

Related Questions