1 Answers

হ্যাঁ, আমি মনে করি, এ ধরনের সরকার ভেঙে যাওয়ার পরই সামরিক শাসন চালু করা হয়েছিল।

পাকিস্তানে গণতান্ত্রিক শাসনব্যবস্থাকে নস্যাৎ করার জন্য পশ্চিম পাকিস্তানভিত্তিক সামরিক-বেসামরিক শাসকগোষ্ঠী তৎপরতা চালিয়ে যেতে থাকে। ফলে সংসদ ও সরকার কার্যকর ভূমিকা রাখতে পারেনি। কেন্দ্রে ও প্রদেশে ঘন ঘন সরকারের পরিবর্তন ঘটতে থাকে। ষড়যন্ত্রকারী গোষ্ঠী ক্ষমতা দখলের জন্য অপ্রীতিকর ঘটনায় ডেপুটি স্পিকার শাহেদ আলী গুরুতর আহত হয়ে পরবর্তীতে হাসপাতালে মারা যান। এরই সুযোগ নিয়ে ১৯৫৮ সালের ৭ অক্টোবর প্রেসিডেন্ট ইস্কান্দার মীর্জা সামরিক আইন জারি করেন। তিনি দায়িত্ব নিয়ে যেসব পদক্ষেপ গ্রহণ করেন তা হচ্ছে- ১. ১৯৫৬ সালের সংবিধান বাতিল, ২. কেন্দ্রীয় ও প্রাদেশিক পরিষদ ভেঙে দেওয়া, ৩. রাজনৈতিক দলের কার্যক্রম নিষিদ্ধ ঘোষণা, ৪. শেখ মুজিবসহ বেশ ক'জন নেতাকে জেলে প্রেরণ, ৫. সকল মৌলিক অধিকার কেড়ে নেওয়া ইত্যাদি।

সুতরাং উপরিউক্ত আলোচনায় স্পষ্ট প্রতীয়মান হয় যে, যুক্তফ্রন্ট সরকার ভেঙে যাওয়ার পরই সামরিক শাসন চালু করা হয়েছিল।

4 views

Related Questions