1 Answers

হ্যাঁ, আমি মনে করি, রুহামা বাংলাদেশে আসার দিন হতে পারে ২৩ সেপ্টেম্বর।

উদ্দীপকের রুহামা চায় যেদিন সে বাংলাদেশে আসবে সেদিন দিন-রাত সমান থাকবে। ২৩ সেপ্টেম্বর পৃথিবীর সর্বত্র দিন-রাত্রি সমান হয়। ২১ জুনের পর উত্তর মেরু সূর্য থেকে দূরে সরতে থাকে এবং দক্ষিণ মেরু নিকটে আসতে থাকে। এতে উত্তর গোলার্ধে ক্রমশ দিন ছোট ও রাত বড় এবং দক্ষিণ গোলার্ধে দিন বড় ও রাত ছোট হতে থাকে। ২৩ সেপ্টেম্বর পৃথিবী এমন এক স্থানে অবস্থান করে যখন উভয় মেরু সূর্য থেকে সমান দূরে থাকে। এদিন সূর্যরশ্মি নিরক্ষরেখায় লম্বভাবে (৯০ কোণে), সুমেরু বৃত্তে ও কুমেরু বৃত্তে ৬৬.৫° কোণে এবং মেরুদ্বয়ে ০ কোণে পতিত হয়। তাই এ তারিখে পৃথিবীর সর্বত্র দিন-রাত্রি সমান হয়।

সুতরাং উল্লিখিত আলোচনা থেকে এটা স্পষ্ট যে, রুহামা বাংলাদেশে আসার দিনটি ২৩ সেপ্টেম্বর হতে পারে।

6 views

Related Questions