1 Answers
জনাব হাকিম ও তার বন্ধুদের মতো উদ্যোক্তারা দেশের বেকারত্ব দূর করতে পারেন বলে আমি মনে করি।
একটি দেশের ব্যবসায় উদ্যোক্তারা ব্যবসা-বাণিজ্য ও শিল্প প্রতিষ্ঠান স্থাপন করে থাকেন। আর দেশের অর্থনৈতিক উন্নয়ন নির্ভর করে দেশের ব্যবসা-বাণিজ্য ও শিল্পের অগ্রগতির ওপর।
উদ্দীপকের জনাব হাকিম ও তার চার বন্ধু মিলে একটি চিনিকল স্থাপন করেন। এখানে চিনি উৎপাদন করা হয়। শিল্পটি প্রতিষ্ঠায় তারা ৩২ কোটি টাকা বিনিয়োগ করেন। আবার তাদের প্রতিষ্ঠানে ৩৫০ জন শ্রমিক কর্মরত আছেন।
জনাব হাকিম ও তার বন্ধুদের প্রতিষ্ঠানটি উৎপাদনমুখী বৃহৎ শিল্পের অন্তর্ভুক্ত। তাদের প্রতিষ্ঠানে ৩৫০ জন বেকার মানুষের কর্মসংস্থান হয়েছে। এভাবে তাদের মতো আরও উদ্যোক্তা এমন শিল্প স্থাপনে এগিয়ে আসলে দেশের বিপুল জনগোষ্ঠীর কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি হবে। কারণ বৃহৎ শিল্পে অনেক শ্রমিকের প্রয়োজন হয়। ফলে দেশে বেকারত্বের হার কমবে। এছাড়া শ্রমিক-কর্মীরা নিজেদের আর্থিক অবস্থার উন্নতি করতে পারবে। এর মাধ্যমে তাদের জীবনযাত্রার মানও বাড়াতে পারবে। অন্যদিকে এসব শিল্পের সাথে পরোক্ষভাবে জড়িত থেকে আরও অনেক মানুষ জীবিকা নির্বাহ করতে পারবে। উল্লিখিত যুক্তিগুলো থেকে বলা যায়, জনাব হাকিম ও তার বন্ধুদের মতো উদ্যোক্তারাই পারেন দেশের বেকারত্ব দূর করতে।