1 Answers
উদ্দীপকের উপযুক্ত কর্তৃপক্ষই সালমা বেগমের মতো নারীদের সহায়তা করে দেশের সুশাসন নিশ্চিত করতে পারে বলে আমিও মনে করি।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের সংবিধনের ৩৯ অনুচ্ছেদে চিন্তা, বিবেক ও বাকস্বাধীনতা নাগরিকের অন্যতম মৌলিক অধিকার হিসেবে স্বীকৃত। তথ্য প্রাপ্তির অধিকার এরই একটি অবিচ্ছেদ্য অংশ। বাংলাদেশ সরকার ৫ এপ্রিল ২০০৯ তথ্য অধিকার আইন জারি করে। জনগণের তথ্য প্রাপ্তির অধিকারকে সুনিশ্চিত করার লক্ষ্যেই এই আইন প্রণীত হয়। দৃশ্যপট-২ এ সালমা বেগম নিজ জমিজমা সংক্রান্ত কাগজপত্র আনতে গিয়ে হয়রানির শিকার হলে তথ্য অধিকার আইনের সহায়তা নেন। ফলশ্রুতিতে তিনি তার প্রয়োজনীয় কাগজপত্র সহজেই পেয়ে যান। আমাদের দেশের ন্যায় পৃথিবীর বহু রাষ্ট্রেই তথ্য অধিকার আইন রয়েছে। সাধারণভাবে বলা যায় যেকোনো ধরনের রেকর্ডই তথ্য। তথ্য অধিকার আইনে তথ্য বলতে কোনো কর্তৃপক্ষের গঠন, কাঠামো ও দাপ্তরিক কর্মকাণ্ড সংক্রান্ত যেকোনো স্মারক, বই, মানচিত্র, চুক্তি, তথ্য-উপাত্ত, লগবহি, আদেশ-বিজ্ঞপ্তি, দলিল, নকল কপি, পত্র, প্রতিবেদন, হিসাব বিবরণী, প্রকল্প প্রস্তাব, আলোকচিত্র, অডিওভিডিও, অঙ্কিত চিত্র, ফিল্ম, ইলেকট্রনিক প্রক্রিয়ায় প্রস্তুতকৃত যেকোনো ইন্স্ট্রুমেন্ট, যান্ত্রিকভাবে পাঠযোগ্য দলিলাদি এবং ভৌত গঠন ও বৈশিষ্ট্য নির্বিশেষে সকল তথ্যবহ বস্তু বা এদের প্রতিলিপিকে বুঝানো হয়েছে। বর্তমানে তথ্য অধিকার আইনে 'তথ্য কমিশন' নামে একটি স্বাধীন প্রতিষ্ঠান সৃষ্টি করা হয়েছে। এ কমিশনের কাজ হলো *অভিযোগ গ্রহণ করা ও সে অনুযায়ী প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া। পরিশেষে প্রশ্নোক্ত উক্তিটি সঠিক হয়েছে বলা যায়।