1 Answers

দৃশ্যকল্প-২ এর 'ক' ও 'খ' এর মধ্যে ক এর কর্মকাণ্ড দেশের আর্থসামাজিক অবস্থায় সর্বাধিক বিরূপ প্রভাব ফেলে। দৃশ্যকল্প-২ এর 'ক' এর কর্মকাণ্ড সামাজিক সমস্যা জঙ্গিবাদকে ইঙ্গিত করে। সমাজ ও সমাাজিক সমস্যা ঘনিষ্ঠভাবে সম্পর্কিত। সামাজিক সমস্যা সমাজের আর্থ-সামাজিক কাঠামোকে দুর্বল করে। রাষ্ট্রীয় ও সমাজ জীবনে জঙ্গি কর্মতৎপরতার প্রভাব ভয়াবহ ও মারাত্মক। জঙ্গি তৎপরতার কারণে একটি দেশের উন্নয়ন কর্মকাণ্ড ব্যাহত হতে পারে। তাছাড়া জঙ্গি কার্যক্রম আর্থসামাজিক, রাজনৈতিক এবং সাংস্কৃতিক জীবনের বিভিন্ন ক্ষেত্রে নানা প্রতিকূলতা সৃষ্টি করতে পারে। মানুষের জীবনযাত্রা অচল হয়ে যেতে পারে।

বৈশাখে রমনা বটমূলে বোমা বিস্ফোরণের মাধ্যমে নিরীহ, শান্তিপ্রিয় মানুষকে হত্যা জঙ্গিদের কাজ। একটি দেশে অব্যাহতভাবে জঙ্গি কার্যক্রম সাধারণ মানুষের স্বাভাবিক জীবনযাত্রার জন্য হুমকি স্বরূপ। অনেক ক্ষেত্রে জঙ্গিদের রক্ষিত বোমা বিস্ফোরণে একই সাথে বসবাসকারী মানুষ, আবাসস্থল ও প্রতিবেশীদের ব্যাপক ক্ষতি হয়ে থাকে। অন্যদিকে 'খ' এর কর্মকাণ্ড অর্থাৎ দুর্নীতির প্রভাব সমাজে ক্ষতিকর প্রভাব বিস্তার করে। যে সমাজ দুর্নীতিতে ছেয়ে গেছে সে সমাজে একে অন্যের দ্বারা প্রভাবিত হয়। ন্যায্য অধিকারের বঞ্চনা দুর্নীতিপ্রবণ সমাজের চিত্র। উপরিউক্ত আলোচনায় দেখা যায় জঙ্গিবাদ ও দুর্নীতি উভয়েই সমাজের জন্য ক্ষতিকর। কিন্তু আর্থসামাজিক ক্ষেত্রে জঙ্গিবাদ বেশি ক্ষতিসাধন করে। তাই বলা যায়, ক ও খ এর মধ্যে ক তথা জঙ্গিবাদের কর্মকাণ্ড দেশের আর্থসামাজিক অবস্থায় সর্বাধিক বিরূপ প্রভাব ফেলছে।

6 views

Related Questions