1 Answers

দৃশ্য-১ এ যে পরিবর্তনটি লক্ষ করা যাচ্ছে তা হচ্ছে জলবায়ুর পরিবর্তন। হ্যাঁ আমি মনে করি, জলবায়ুর এ পরিবর্তন বাংলাদেশের মানুষের জীবন-জীবিকার ওপর বিরূপ প্রভাব ফেলছে।

জলবায়ুজনিত ঘন ঘন প্রাকৃতিক দুর্যোগ, দীর্ঘস্থায়ী বন্যা, নদনদীর ভাঙন মানুষের জীবন-জীবিকার পরিবর্তন আনে। জলবায়ু পরিবর্তনের কারণে বর্ষা মৌসুমে অধিক বৃষ্টিপাত হচ্ছে আবার বর্ষাকাল দেরিতে আসছে। স্বল্প সময়ে অধিক বৃষ্টিপাতে ভারী বর্ষণের ফলে ভূমিধস, বন্যা ও পাহাড় ধসের ঘটনা ঘটে। পরিবেশের সাথে জীবন-জীবিকার সম্পর্ক খুব গভীর। জলবায়ুর পরিবর্তন এবং পরিবেশের সাথে খাপ খাওয়াতে ব্যর্থ হয়ে নিশ্চিহ্ন হয়েছে প্রাণিজগতের অনেক প্রাণী, বিলুপ্ত হয়েছে জীববৈচিত্র্য। খাদ্য উৎপাদন কমেছে। এতে ক্ষুধা, দারিদ্র্য বেড়েছে। উপকূলীয় অঞ্চলের জেলেদের পেশা বদলে যাচ্ছে। বহু জেলে জীবিকার টানে শহরে কর্মের খোঁজে ছুটছে। উপকূলীয় জনগণের জীবিকা কোনো না কোনোভাবে প্রাকৃতিক সম্পদের ওপর নির্ভরশীল বলে এসব অঞ্চলের মানুষের জীবন-জীবিকা প্রাকৃতিক সম্পদ যেমন- পুকুর, খাল, জমি, গাছ, মাছ ইত্যাদি ঘিরেই চলে। জলবায়ু পরিবর্তনের ফলে নানামুখী দুর্যোগের কারণে তাদের জীবনধারণের ভিত্তি হারিয়ে যাচ্ছে।

4 views

Related Questions