1 Answers

মারিয়ার ভ্রমণকৃত ভূমিরূপ হলো পার্বত্য এলাকা এবং রাবিতার ভ্রমণকৃত ভূমিরূপ হলো সাম্প্রতিককালের প্লাবন সমভূমি, পার্বত্য এলাকার তুলনায় সাম্প্রতিককালের প্লাবন সমভূমি অধিক বসবাস উপযোগী। তাই এসব অঞ্চলে জনবসতি গড়ে উঠেছে। তবে দু'ধরনের ভূমিরূপই জনজীবনে প্রভাব রাখে। যা জনবসতির ওপর গুরুত্বপূর্ণ প্রভাব ফেলছে।

মারিয়ার ভ্রমণকৃত পার্বত্য অঞ্চলে জীবিকা সংস্থান কষ্টসাধ্য হওয়ায় এ অঞ্চলে জনবসতির ঘনত্ব খুবই কম। আর রাবিতার ভ্রমণকৃত সমতল নদী অববাহিকা অঞ্চল উর্বর পলিমাটি দ্বারা সৃষ্ট। এ অঞ্চলে কৃষি আবাদ অনেকটা সহজসাধ্য। ফলে এসব অঞ্চলে ঘন জনবসতি গড়ে ওঠে। এসব অঞ্চলের নদীগুলো নাব্য, সড়ক পথ ও রেলপথে যোগাযোগের সুযোগ- সুবিধা জনজীবনকে আকৃষ্ট করে। তাছাড়া জলবায়ুর প্রভাবের কারণেও জনবসতির বণ্টন নিয়ন্ত্রিত হয়। কৃষির অনুকূল জলবায়ু চাষাবাদ এবং শস্য উৎপাদনের সহায়ক বলে সমভূমি মানুষের বসবাসকে আকৃষ্ট করে।

সুতরাং বলা যায় যে, পার্বত্য এলাকা, সমভূমি উভয় ভূমিরূপই জনবসতির ওপর প্রভাব ফেলছে।

7 views

Related Questions