1 Answers

নাইজেলের দেশ এবং ভ্রমণকৃত এলাকাসমূহের জলবায়ুর ভিন্নতার নানা কারণ পরিলক্ষিত হয়।

সাধারণত ভৌগোলিক অবস্থান তথা অক্ষাংশ, দ্রাঘিমাংশের পার্থক্যের কারণে সমুদ্র থেকে অবস্থানের দূরত্বের ওপর ভিত্তি করে, বায়ুপ্রবাহের তারতম্যের কারণে বা বিভিন্ন প্রকারের বায়ুপ্রবাহের কারণে এক স্থান থেকে অন্য স্থানের জলবায়ু মধ্যে ভিন্নতা পরিলক্ষিত হয়। এছাড়াও নদ-নদী, বনভূমি, ভূপ্রাকৃতিক পার্থক্যের কারণে দুটি স্থানের মাঝে জলবায়ুর পার্থক্য হয়ে থাকে। উদ্দীপকের নাইজেলের দেশ দক্ষিণ গোলার্ধে এবং সে উত্তর গোলার্ধের দেশসমূহ তথা নভেম্বর শীতকাল শুরু হওয়া বাংলাদেশে এবং এর পার্শ্ববর্তী দেশ ডিসেম্বরে শীত শুরু হওয়া ভারতে ভ্রমণ করে। এক্ষেত্রে ভৌগোলিক অবস্থানগত কারণে তার নিজ দেশ ও তার ভ্রমণকৃত এলাকাসমূহের মাঝে জলবায়ুগত ভিন্নতা পরিলক্ষিত হয়। এছাড়া দক্ষিণ এশিয়ার দেশ ভারত ও বাংলাদেশ মৌসুমি জলবায়ুর জন্য নাইজেলের দক্ষিণ গোলার্ধে অবস্থিত দেশ থেকে ভিন্ন।

সুতরাং উপরিউল্লিখিত কারণসমূহের জন্যই নাইজেলের দেশ এবং ভ্রমণকৃত এলাকাসমূহের জলবায়ু ভিন্ন।

4 views

Related Questions