1 Answers
সোহেল টেলিভিশনের একটি চ্যানেলে ব্রাজিলের একটি শহরে পোষা বিড়ালের মেলা দেখেছিল। একই প্রজাতি হওয়া সত্ত্বেও বিড়ালগুলো আকার ও বর্ণে বিভিন্ন রকম ছিল। মেলায় বিড়ালগুলো বিভিন্ন স্থান থেকে এসেছিল। অবিরাম সংগ্রামের ফলে, নিজেদের রক্ষার জন্যে একই প্রজাতির বিড়াল হওয়া সত্ত্বেও বিবর্তনের কারণে বিড়ালগুলোর আকার-আকৃতি ও বর্ণে ভিন্নতা দেখা গিয়েছিল। এ ছাড়া বিড়ালগুলো যেহেতু বিভিন্ন দেশ বা স্থান থেকে মেলায় আনা হয়েছিল সেহেতু তাদের এ ভিন্নতার উপর পরিবেশের প্রভাব রয়েছে। বিভিন্ন স্থানের তাপমাত্রা বা উষ্ণতা বিভিন্ন রকম হয়ে থাকে। জীবের তথা বিড়ালগুলোর আকার-আকৃতি বা বর্ণের ভিন্নতায় তাপমাত্রা বা উষ্ণতার প্রভাব থাকতে পারে। এ ছাড়া বিভিন্নস্থানে আলোর তীব্রতায়ও ভিন্নতা থাকে। আলোর প্রখরতা বা তীব্রতা বিড়ালগুলোর এরূপ বিবর্তনে ভূমিকা রেখেছিল। শুধু তাই নয় বিভিন্ন স্থানের ভূ-সংস্থানগত প্রভাবও বিড়ালগুলোকে এরকম বিভিন্ন আকার ও বর্ণে বিবর্তিত করতে ভূমিকা রেখেছিল। এছাড়া বিড়ালগুলো যেহেতু পোষা বিড়াল ছিল, সেহেতু তাদের প্রত্যেকের খাবারেও ছিল ভিন্নতা। কারণ সকল বিড়ালের মালিকেরা বিড়ালদের একই রকম খাবার দিত না। আর দৈহিক আকার আকৃতি, অনেকাংশে নির্ভর করে প্রতিদিনের খাবারের উপর।