1 Answers

উদ্দীপকে বর্ণিত দুটো পরিবারের শিশুদের আচরণগত ভিন্নতার কারণ হলো পরিবারের ধরনগত ভিন্নতা।

আকারের ভিত্তিতে পরিবার তিন ধরনের হয়ে থাকে। যেমন- একক, যৌথ ও বর্ধিত পরিবার। একেক পরিবারে শিশুর বিকাশ একেক রকম হয়ে থাকে। উদ্দীপকের মিতা যৌথ পরিবারে এবং তার ছোট বোন পলি একক পরিবারে বাস করে। শিশুর সামাজিকীকরণে পরিবার মুখ্য ভূমিকা পালন করে থাকে। যৌথ পরিবারে সদস্য সংখ্যা বেশি থাকে। ফলে শিশুরা বেড়ে উঠে আনন্দঘন পরিবেশে এবং অভিভাবকগণের ছত্রছায়ায়। তাই তাদের সামাজিকীকরণ ঘটে অত্যন্ত ভালোভাবে। যৌথ পরিবারে বেড়ে উঠে বলে তারা সহজেই অন্যের সাথে মিশতে পারে। অপরদিকে, একক পরিবারে বেড়ে উঠা শিশুরা যৌথ পরিবারের শিশুদের তুলনায় কম মিশুক হয়ে থাকে। কেননা তারা বেড়ে উঠে একাকী।

তাই বলা যায়, উদ্দীপকে বর্ণিত দুটি পরিবারের শিশুদের আচরণগত ভিন্নতার কারণ হলো তাদের পরিবারের ধরনগত ভিন্নতা।

4 views

Related Questions