1 Answers
পেটেন্ট চুক্তি না থাকার কারণে জনাব তাহসান উদ্ভূত পরিস্থিতিতে আইনগত ব্যবস্থা নিতে ব্যর্থ হয়েছেন বলে আমি মনে করি।
নতুন আবিষ্কৃত পণ্যের ওপর একক অধিকার লাভের জন্য পেটেন্ট করা হয়। এক্ষেত্রে সরকারের সাথে আবিষ্কারকের চুক্তি হয়। এই চুক্তি না থাকলে আবিষ্কারকের উদ্ভাবিত পণ্য অন্য কেউ নকল করলেও তার বিরুদ্ধে কোনো আইনগত ব্যবস্থা নেওয়া যায় না।
উদ্দীপকের জনাব তাহসান দীর্ঘদিন গবেষণা করে এক ধরনের নতুন ধানের বীজ উদ্ভাবন করেন। এ বীজ থেকে অনেক কম সময়ে ধান উৎপন্ন হয়। সম্প্রতি একটি অসাধু প্রতিষ্ঠান জনাব তাহসানের উদ্ভাবিত বীজের অনুরূপ বীজ বাজারজাত করছে। কিন্তু যথাযথ প্রমাণের অভাবে তিনি প্রতিষ্ঠানটির বিরুদ্ধে কোনো আইনগত ব্যবস্থা নিতে পারছেন না।
জনাব তাহসান প্রকৃত উদ্ভাবক হিসেবে সরকারের সাথে পেটেন্ট চুক্তি করেননি। এ চুক্তি করলে অন্য কেউ এরূপ বীজ উদ্ভাবন বা নকল করতে পারতো না। আর নকল করলেও আদালতের মাধ্যমে আর্থিক ক্ষতিপূরণ আদায় করা যেত। পেটেন্ট চুক্তি না করার সুযোগ কাজে লাগিয়ে অসাধু প্রতিষ্ঠান তার উদ্ভাবিত ধানের বীজ নকল করেছে। তাই বলা যায়,
পেটেন্ট চুক্তির অভাবে জনাব তাহসান অসাধু প্রতিষ্ঠানটির বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নিতে পারেননি।