1 Answers
নোয়াব সাহেব ও তার স্ত্রী পারিবারিক গৃহ ব্যবস্থাপনামূলক গুণাবলিকে অধিক গুরুত্ব দেন।
নোয়াব সাহেব তার পর্যবেক্ষণ ক্ষমতা, পারিপার্শ্বিক অবস্থা বিবেচনা, বিগত দিনের অভিজ্ঞতাকে ব্যবহারের মাধ্যমে সিদ্ধান্ত গ্রহণ করেন। পারিবারিক বিভিন্ন কর্মকাণ্ডকে সফল করার জন্য ব্যবস্থাপককে অবশ্যই বুদ্ধিমান হতে হবে।
যে কাজটি করা প্রয়োজন নোয়াব সাহেব সে কাজের গুরুত্ব সম্বন্ধে বিশ্বাস রেখে নিষ্ঠার সাথে ও সুষ্ঠুভাবে সম্পন্ন করার জন্য শেষ পর্যন্ত চেষ্টা করেন। পরিবারের প্রত্যেক সদস্যের স্বভাব, আচরণ, পছন্দ, অপছন্দ, মেজাজ-মর্জি ইত্যাদি সম্পর্কে জ্ঞান রাখেন ও তাদের কল্যাণের জন্য ন্যায়-অন্যায়, ভালো-মন্দ ইত্যাদি বিশ্লেষণ করে নিরপেক্ষ রায় দেন। তিনি যেকোনো পরিস্থিতিতে নিজেকে খাপ খাওয়াতে পারেন ও সংকটময় কালে নিজেকে নিয়ন্ত্রণে রাখেন যা প্রত্যেক গৃহ ব্যবস্থাপকের জন্যে একান্ত প্রয়োজন।
উপরিউক্ত গুণগুলো নোয়াব সাহেব ও তার স্ত্রী তাদের পরিবারে প্রয়োগ করেন। যার ফলশ্রুতিতে তারা তাদের চার সন্তানকে সমাজে প্রতিষ্ঠিত করতে সক্ষম হয়েছেন।