1 Answers
নিপা একজন সুগৃহব্যবস্থাপক।
সুষ্ঠু ব্যবস্থাপনা একটি সাধারণ গৃহকে অসাধারণ করে তুলতে পারে। যিনি গৃহ ব্যবস্থাপনার প্রধান দায়িত্বে থাকেন, তিনি হলেন গৃহ ব্যবস্থাপক। তিনি যথাযথভাবে তার দায়িত্ব-কর্তব্য পালনের মাধ্যমে পরিবারে শান্তি-শৃঙ্খলা বজায় রাখতে পারেন।
নতুন কিছু সৃষ্টি করতে পারাকে সৃজনশীলতা বা সৃজনীশক্তি বলে। গৃহের পরিবেশকে বৈচিত্র্যময় ও আকর্ষণীয় করার জন্য নতুন কিছু সৃষ্টি করতে হয়। এজন্য একজন গৃহ ব্যবস্থাপককে সৃজনীশক্তির অধিকারী হতে হয়। এর ফলে তিনি কল্পনাশক্তি দিয়ে নতুনত্ব তৈরি করতে পারেন। সৃজনীশক্তির সাহায্যে গৃহ ব্যবস্থাপকের যেকোনো কাজের পরিকল্পনা করা সহজ হয়; কাজের ফলাফল কী হতে পারে সে সম্পর্কেও সৃজনশীল গৃহ ব্যবস্থাপক অনুমান করতে পারেন। পূর্ব নির্ধারিত কোনো কাজে যদি পরিবর্তন আনতে হয় তাতেও সৃজনীশক্তি প্রয়োগ করে সহজে করা যায়।
নিপা তার কল্পনাশক্তি দিয়ে পারিবারিক কাজে নতুনত্ব তৈরি করতে পারেন। পূর্ব নির্ধারিত কোনো কাজে পরিবর্তন করতে হলে সেটিও সহজে করতে পারেন। অর্থাৎ, নিপার মধ্যে সৃজনীশক্তি গুণটি রয়েছে। তিনি যেকোনো কাজে তার সৃজনীশক্তির পরিচয় দেন। উদাহরণস্বরূপ, বাড়ি পরিবর্তনের কারণে নতুন ঘরের আসবাবপত্র নির্বাচন, ক্রয় ও বিন্যাসের ক্ষেত্রে নিপা তার সৃজনী ও কল্পনাশক্তিকে কাজে লাগিয়ে সঠিক দিক-নির্দেশনা দিতে পারেন।
পরিশেষে বলা যায়, সফল গৃহ পরিচালনায় নিপা একজন সুগৃহ ব্যবস্থাপক।