1 Answers

উদ্দীপকের তুলির দাদার মধ্যে সুনাগরিকের গুণাবলি বিদ্যমান থাকায় তাকে সুনাগরিক বলা যায়।
রাষ্ট্রের সব নাগরিক সুনাগরিক নয়। একজন নাগরিককে সুনাগরিক হতে হলে বুদ্ধি, বিবেক ও আত্মসংযম- এ তিনটি গুণের অধিকারী হতে হয়। নাগরিকদের মধ্যে যে বুদ্ধিমান, সে সব সমস্যা সহজে সমাধান করতে পারে। যার বিবেক আছে, সে ন্যায়-অন্যায়, সৎ-অসৎ বুঝতে পারে এবং অসৎ কাজ থেকে বিরত থাকে। আর যে আত্মসংযমী সে বৃহত্তর স্বার্থে নিজের ক্ষুদ্র স্বার্থ ত্যাগ করতে পারে। এসব গুণসম্পন্ন নাগরিকদেরই বলা হয় সুনাগরিক।
তুলির দাদার মধ্যে সুনাগরিকের সব গুণই বিদ্যমান। তিনি বুদ্ধিমান নাগরিক বলেই হাসপাতাল প্রতিষ্ঠার মতো গুরুত্বপূর্ণ কাজ করতে পেরেছেন। একজন বিবেকবান নাগরিক হিসেবে তিনি রাষ্ট্রের প্রতি যথাযথ দায়িত্ব ও কর্তব্য পালন করেন। তিনি পরিবারের সদস্যদের নিয়ে ভোট কেন্দ্রে যান এবং যোগ্য প্রার্থীকে ভোট দেন। তিনি দরিদ্র রোগীদের স্বল্প ও বিনামূল্যে চিকিৎসা সেবা প্রদান করেন। এছাড়া তিনি সব লোভ-লালসার ঊর্ধ্বে থেকে হাসপাতালের আয় থেকে সরকারের সকল প্রাপ্য যথাসময়ে পরিশোধ করেন। এর মাধ্যমে তার আত্মসংযমের প্রকাশ ঘটেছে।
উপরের আলোচনার পরিপ্রেক্ষিতে বলা যায়, তুলির দাদার মধ্যে সুনাগরিকের সব গুণ বিদ্যমান। এ কারণে তাকে সুনাগরিক বলা যায়।

5 views

Related Questions