1 Answers

সুনাগরিক হিসেবে দায়িত্ব পালনের পাশাপাশি রশিদ সাহেব পরিবারের, মনস্তাত্ত্বিক ও বিনোদনমূলক কার্যাবলি সম্পন্ন করে থাকেন।
উদ্দীপকে রশিদ সাহেব অবসর সময়ে পরিবারের সদস্যদের সাথে গল্পগুজব করে সময় কাটান, যা পরিবারের বিনোদনমূলক কাজকে নির্দেশ করে। এছাড়া তিনি পরিবারের সদস্যদের সুখ-দুঃখ ভাগাভাগি করে নেন, যা পরিবারের মনস্তাত্ত্বিক কাজকে নির্দেশ করে। স্নেহ-ভালোবাসা, মায়া-মমতা দিয়ে পরিবারের সদস্যদের মানসিক চাহিদা পূরণ করাই পরিবারের মনস্তাত্ত্বিক কাজের অন্তর্ভুক্ত। এর মাধ্যমে পরিবারের সদস্যরা একে অপরের সুখ-দুঃখ, আনন্দ-বেদনা ভাগাভাগি করে প্রশান্তি লাভ করে। পরিবারের সদস্যদের সাথে গল্প-গুজব, হাসি- ঠাট্টা, গান-বাজনা, টিভি দেখা, বিভিন্ন জায়গায় বেড়াতে যাওয়া ইত্যাদি পরিবারের বিনোদনমূলক কাজ। এ সকল কাজের মাধ্যমে আমরা বিনোদন লাভ করে থাকি।
উপরের আলোচনার প্রেক্ষিতে বলা যায়, রশিদ সাহেব পরিবারের মনস্তাত্ত্বিক ও বিনোদনমূলক কাজ করে থাকেন।

4 views

Related Questions

বাংলাদেশের তথ্যপ্রযুক্তি খাতে অন্যতম প্রতিশ্রুতিশীল ও সুসংগঠিত প্রতিষ্ঠান হচ্ছে বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব সফ্টওয়্যার অ্যান্ড ইনফরমেশন সার্ভিসেস (বেসিস)। দিন দিন আমাদের দেশের ইন্টারনেট ব্যবহারকারী বেড়েই চলেছে। এই ইন্টারনেট সবাই যাতে ইতিবাচক হিসেবে ব্যবহার করে, সে ক্ষেত্রে বেসিস অসামান্য ভূমিকা পালন করতে পারে। সম্প্রতি দেশের মুঠোফোন অপারেটরগুলো ফোরজির লাইসেন্স পেয়েছে। এটা আমাদের দেশের তথ্যপ্রযুক্তির জন্য একটি বড় মাইলফলক হিসেবে বিবেচিত হয়েছে। কারণ, ইন্টারনেটের ধীরগতি এটা ব্যবহার করতে অনেক সমস্যার সৃষ্টি করত। দেশের সর্বত্র সবার মধ্যে তথ্যপ্রযুক্তির আলো ছড়িয়ে দিতে একটি সুসংগঠিত সংঘঠন হিসেবে বেসিসকে আরও বলিষ্ঠ ভূমিকা রাখতে হবে। (Bangla to English)
1 Answers 6 Views