1 Answers

সম্পদের সুষ্ঠু ব্যবহার শারমিনের পরিবারের লক্ষ্য অর্জনে সাহায্য করবে বলে আমি মনে করি।

সম্পদ ব্যবহারের মূল উদ্দেশ্য হলো এর ব্যবহারে সর্বোচ্চ তৃপ্তি লাভ এবং লক্ষ্য অর্জন করা। সীমিত সম্পদের সুষ্ঠু ব্যবহারের মাধ্যমেই আমরা আমাদের চাহিদাগুলো পূরণ করতে পারি।

শারমিনের পরিবারের সদস্যরা সময়, শক্তি, ক্ষমতা, দক্ষতা, বুদ্ধি ইত্যাদি মানবীয় সম্পদকে সুষ্ঠুভাবে ব্যবহার করে পরিবারের আয় বাড়াতে এবং ব্যয় হ্রাস করতে পারে। যেমন- গৃহের আঙ্গিনায় সবজি উৎপাদন, হাঁস-মুরগি পালন, ঘরে পোশাক তৈরি করে তারা উৎপাদন বৃদ্ধি করতে পারে। সম্পদের সুষ্ঠু ব্যবহারের ফলে সম্পদের সরবরাহ বৃদ্ধি পায়। এক্ষেত্রে শারমিন যদি পরিবারের কাজের দায়িত্ব পরিবারের সদস্যদের মধ্যে ভাগ করে দেন তাহলে তিনি নিজের অনেক সময় ও শক্তি বাঁচাতে পারেন। সে সময় ও শক্তি তিনি পরিবারের উন্নয়নমূলক কাজে ব্যয় করতে পারেন। সম্পদের আয়ু বাড়াতে এর সুষ্ঠু ব্যবহার প্রয়োজন। শারমিন যদি গৃহের বিভিন্ন সরঞ্জামাদি যেমন- রেফ্রিজারেটর, ইস্ত্রি, প্রেসারকুকার, ওভেন, আসবাবপত্র ইত্যাদির সঠিক যত্ন ও রক্ষণাবেক্ষণ করেন তাহলে অনেক অর্থের অপচয় হ্রাস করতে পারবেন। উপরিউক্ত আলোচনার প্রেক্ষিতে বলা যায়, শারমিনের পরিবার উল্লিখিত উপায়ে সম্পদের সুষ্ঠু ব্যবহার করতে পারেন। এর ফলে তারা পারিবারিক লক্ষ্য অর্জন করতে পারবে।

4 views

Related Questions