1 Answers
আফসারার মা পরিবারের সদস্যদের সাথে সুসম্পর্ক রাখতে মানবীয় সম্পদ সামর্থ্য ও দক্ষতার যথার্থ ব্যবহার করেন।
মানবীয় সম্পদ মানুষের অন্তর্নিহিত গুণ। চর্চা বা অনুশীলনের মাধ্যমে এগুলো বৃদ্ধি করা যায়।
প্রত্যেক সদস্যদের সামর্থ্য ও দক্ষতা পরিবারের লক্ষ্য অর্জনে সহায়তা করে। পরিবারের সদস্যদের দক্ষতা, সামর্থ্য, পারদর্শিতা, মনোভাব গৃহ ব্যবস্থাপনাকে সহজ করে এবং বস্তুবাচক সম্পদের অপচয় রোধ করে। পরিবারের সদস্যদের সামর্থ্য ও দক্ষতা যত বেশি সে পরিবার তত উন্নত। তবে পরিবারের প্রত্যেক সদস্যের সামর্থ্য ও দক্ষতা একরকম নয়।
গৃহ ব্যবস্থাপক যদি সামর্থ্য ও দক্ষতা অনুযায়ী পরিবারের সব কাজ সদস্যদের মধ্যে ভাগ করে দেন তাহলে কাজের মান ভালো হয়।
5 views
Answered