1 Answers
উদ্দীপকের মোস্তফা সাহেবের পরিবার তথা অণু পরিবারের কার্যাবলির সাথে আধুনিক পরিবারের কার্যাবলির সাদৃশ্য রয়েছে। বর্তমান সমাজের প্রেক্ষাপটে প্রশ্নোক্ত উক্তিটি যথাযথ। পরিবারের কার্যাবলি বহুমাত্রিক। গ্রাম ও শহর ভেদে এ কার্যাবলির ভিন্নতা পরিলক্ষিত হয়। আবার অতীতে পরিবারে যেসব কার্যাবলি সম্পাদিত হতো বর্তমানে সেসব কার্যাবলির ক্ষেত্রেও এসেছে পরিবর্তন। আধুনিক পরিবারে বাবা মা দুজনই উপার্জন করেন। এ ধরনের পরিবারের সন্তানরা অল্প বয়স থেকেই পারিবারিক পেশার সাথে যুক্ত না হয়ে লেখাপড়া শিখে নিজেদের পছন্দমত পেশা গ্রহণ করছে। শিশুরা পরিবারের মধ্যেই চিত্তবিনোদনের নানা উপকরণ যেমন: খেলনা, টিভি, ভিডিও গেমস প্রভৃতির মাধ্যমে অবসর কাটায়। বর্তমানে অনুপরিবারগুলো নিজেদের তথা নিজ পরিবারের মধ্যেই সকল কাজ সম্পাদন করে থাকে। উদ্দীপকে মোস্তফা সাহেবের পরিবারেও তেমনটি লক্ষ করা যায়।
তাই বলা যায়, উদ্দীপকের মোস্তফা সাহেবের অণু পরিবার যেসব কার্যাবলি সম্পাদন করে থাকে তা একটি আদর্শ পরিবারের বৈশিষ্ট্য।