1 Answers
উদ্দীপকে আশিক সাহেবের গুণাবলি খুলাফায়ে রাশেদিনের তৃতীয় খলিফা হযরত উসমান (রা.)-এর গুণের সাথে সাদৃশ্যপূর্ণ।
হযরত উসমান (রা.) ছিলেন ইসলাম ও মানবতার সেবায় অকাতরে ব্যয়কারী একজন খলিফা। মদিনার অধিবাসীদের পানির অভাব দূর করার জন্য তিনি ১৮০০০ দিনার (স্বর্ণমুদ্রা) ব্যয় করে একটি কূপ ক্রয় করে তা ওয়াক্ত করে দেন। মদিনায় দুর্ভিক্ষ দেখা দিলে তিনি মদিনাবাসীদের মাঝে ত্রাণ হিসেবে খাবার বিতরণ করেন। মসজিদে নববিতে মুসল্লিদের স্থান সংকুলান না হওয়ায় তিনি ব্যক্তিগত খরচে মসজিদ সম্প্রসারণ করেন। তাবুক যুদ্ধের ৩০,০০০ সৈন্যের এক- তৃতীয়াংশ তথা দশ হাজার সৈন্যের ব্যয়ভার তিনি গ্রহণ করেন। রোমান বাহিনীর বিরুদ্ধে পরিচালিত এ যুদ্ধে মুসলিম বাহিনীকে শক্তিশালী করতে তিনি একাই এক হাজার উট দান করেন। হযরত উসমান (রা.) কুরআন সংকলনের ইতিহাসে স্মরণীয় হয়ে থাকবেন। তিনি তাঁর শাসনামলে হযরত যায়েদ ইবনে সাবিত (রা.)-এর নেতৃত্বে এ কাজকে সুসম্পন্ন করেন। তাই তাঁকে 'জামিউল কুরআন' বলা হয়।
সুতরাং আমরা বলতে পারি, আশিক সাহেবের মসজিদের জন্য জমি দান ও অন্যান্য সেবা হযরত উসমান (রা.)-এর গুণের সাথে মিল রয়েছে। ইসলামের সেবায় যার অবদান অনস্বীকার্য।