1 Answers
জনাব ইশতির কার্যাবলি খলিফা হযরত উসমান (রা.)-এর চরিত্রের সাথে সাদৃশ্যপূর্ণ।
মুসলিম জাহানের তৃতীয় খলিফা ছিলেন হযরত উসমান (রা.)। তিনি ৩৪ বছর বয়সে ইসলাম গ্রহণ করেন। ইসলাম গ্রহণের পর থেকে তিনি ইসলাম ও মানবতার সেবায় অকাতরে তাঁর সম্পদ ব্যয় করেছেন।
উদ্দীপকে জাকারিয়া সাহেব হযরত উসমান (রা.)-কে স্মরণ করে বলেন, "এমন নেতার আগমন কিয়ামত পর্যন্ত ঘটতে থাকুক।" তার এ উক্তিটি যথার্থ। কেননা হযরত উসমান (রা.) ছিলেন একজন ন্যায়পরায়ণ ও প্রজাবৎসল শাসক। তিনি মদিনাবাসীদের পানির অভাব দূর করার জন্য নিজ অর্থায়নে ১৮,০০০ দিনার (স্বর্ণমুদ্রা) ব্যয় করে একটি কূপ ক্রয় করে তা ওয়াক্ফ করে দেন। মদিনায় দুর্ভিক্ষ দেখা দিলে তিনি মদিনাবাসীদের মধ্যে ত্রাণ হিসেবে খাবার বিতরণ করেন। মসজিদে নববিতে মুসল্লিদের স্থান সংকুলান না হওয়ায় তিনি সম্পূর্ণ ব্যক্তিগত খরচে মসজিদ সম্প্রসারণ করেন। এছাড়া খিলাফতের দায়িত্ব গ্রহণের পরও রাষ্ট্রীয় উদ্যোগে রাস্তাঘাট নির্মাণ, বিভিন্ন স্থানে কূপ খননসহ বহু জনকল্যাণমূলক কাজ করেন।
পরিশেষে বলা যায়, হযরত উসমান (রা.) ছিলেন একজন জনদরদি ব্যক্তিত্ব। তিনি তাঁর কর্মকান্ড দ্বারা ইসলাম ও মানবতার কল্যাণে অসামান্য অবদান রেখেছেন। আর একারণেই হযরত উসমান (রা.) সম্পর্কে উদ্দীপকে জাকারিয়া সাহেবের উক্তিটি সম্পূর্ণ সঠিক হয়েছে।