1 Answers
জনাব আশরাফের কর্মকান্ডে খলিফা হযরত উমর (রা.)-এর আদর্শের মিল রয়েছে।
হযরত উমর ফারুক (রা.) ছিলেন ইসলামের দ্বিতীয় খলিফা। তিনি ছিলেন শিক্ষিত, মার্জিত ও সচ্চরিত্রের অধিকারী। যুবক বয়সে নামকরা কুস্তিগির, সাহসী যোদ্ধা, কবি ও সুবক্তা ছিলেন।
হযরত উমর (রা.)-এর চারিত্রিক বৈশিষ্ট্য ছিল অনন্য। তিনি ছিলেন ন্যায় ও ইনসাফের এক মূর্ত প্রতীক। আইনের চোখে তিনি ধনী-গরিব, উঁচু-নীচু, আপন-পরের মধ্যে ভেদাভেদ করতেন না। তিনি সত্য ও অসত্যের বিষয়ে অত্যন্ত সজাগ থাকতেন। তিনি জনগণের অবস্থা স্বচক্ষে দেখার জন্য রাতের অন্ধকারে পাড়া- মহল্লায় ঘুরে বেড়াতেন। ক্ষুধার্ত শিশুর কান্নার আওয়াজ শুনে নিজ কাঁধে করে আটার বস্তা নিয়ে তিনি তাঁবুতে দিয়ে এসেছেন। স্বীয় স্ত্রী উম্মে কুলসুমকে প্রসব বেদনায় কাতর এক বেদুইনের স্ত্রীকে সাহায্য করার জন্য তার ঘরে নিয়ে যান। পরিশেষে বলা যায়, হযরত উমর (রা.) ছিলেন মানবদরদি। ছিলেন সাম্য ও মানবতাবোধের মহান আদর্শ। পৃথিবীর রাজা-বাদশাদের ইতিহাস পর্যালোচনা করলে এমন প্রজাবৎসল শাসক আর খুঁজে পাওয়া যাবে না।
অতএব বলা যায়, উদ্দীপকের আশরাফ সাহেবের কর্মকান্ড ইসলামের দ্বিতীয় খলিফা হযরত উমর ফারুক (রা.)-এর সাথে আদর্শের মিল রয়েছে।