1 Answers

জনাব ইমরানের কর্মকান্ডে খলিফা হযরত উমর (রা.)-এর আচরণের মিল পাওয়া যায়।

হযরত উমর (রা.) ছিলেন ইসলামের দ্বিতীয় খলিফা। তিনি ৬৩৪ খ্রিষ্টাব্দে খিলাফতের দায়িত্ব গ্রহণ করেন। তিনি সবসময় সত্য ও অসত্যের, ন্যায় ও অন্যায়ের বিষয়ে অত্যন্ত সচেতন থাকতেন।

উদ্দীপকে চেয়ারম্যান ইমরান সাহেবের মধ্যে হযরত উমর (রা.)- এর প্রতিচ্ছবি লক্ষ করা যায়। হযরত উমর (রা.) ছিলেন ন্যায় ও ইনসাফের এক মূর্তপ্রতীক। খিলাফতের দায়িত্ব গ্রহণের পর তিনি সমাজে পূর্ণ ন্যায়বিচার প্রতিষ্ঠা করেন। আইনের চোখে তিনি ধনী- গবির, আপন-পরের মধ্যে কোনো ভেদাভেদ করতেন না। তিনি মদপানের অপরাধে নিজ পুত্র আবু শাহমাকে অত্যন্ত কঠোর শাস্তি দিয়েছিলেন। একই চরিত্র আমরা উদ্দীপকে ইমরান সাহেবের মধ্যে দেখতে পাই। তিনিও দায়িত্ব গ্রহণের পর সমাজে ন্যায়বিচার প্রতিষ্ঠা করেন। মদপানের অপরাধে নিজের পুত্রকে শাস্তি দিয়েছেন।

তাই বলা যায়, ইমরান সাহেবের কর্মকান্ডে ইসলামের দ্বিতীয় খলিফা হযরত উমর (রা.)-এর আচরণের মিল রয়েছে।

6 views

Related Questions