1 Answers
জনাব নোমানের চরিত্রে মহামানব হযরত মুহাম্মদ (স.)-এর চারিত্রিক মিল খুঁজে পাওয়া যায়।
পৃথিবীর সর্বকালের সর্বশ্রেষ্ঠ মহামানব হলেন হযরত মুহাম্মদ (স.)। তিনি মানবতার মুক্তির জন্য সর্বশেষ নবি হিসেবে আগমন করেছেন। তাঁর আদর্শই সর্বকালের সকল মানুষের জন্য অনুসরণীয় ও অনুকরণীয়।
উদ্দীপকে জনাব নোমানের মধ্যে হযরত মুহাম্মদ (স.)-এর প্রতিচ্ছবি লক্ষ করা যায়। মহানবি (স.) ইসলাম প্রচার করতে গিয়ে কুরাইশদের দ্বারা চরম অত্যাচার-নির্যাতনের শিকার হন। একপর্যায়ে নিজ এলাকা মক্কা ছেড়ে যেতে বাধ্য হন। পরবর্তীতে মক্কা জয় করার পর কুরাইশদের ওপর প্রতিশোধ নেওয়ার সুযোগ লাভ করেন। কিন্তু তিনি তা না করে নিঃশর্ত ক্ষমা করে দেন। উদ্দীপকে নোমানের মধ্যেও একই চরিত্র লক্ষ করা যায়। সেও প্রথমে নির্যাতনের কারণে এলাকা ছাড়তে বাধ্য হয়। পরবর্তীতে সুযোগ পাওয়া সত্ত্বেও প্রতিশোধ নেয়নি। তাই বলা যায়, নোমানের চরিত্রটি মহানবি (স.)-এর চরিত্রের সাথে সাদৃশ্যপূর্ণ।