1 Answers

বিজয় বড়ুয়ার সাথে দীপঙ্কর সম্যক সম্বুদ্ধের সময়ে গৌতম বুদ্ধ বোধিসত্ত্ব সাধনায় অমরাবতী নগরে সুমেধ তাপস নামে রত ছিলেন যিনি তাঁর সাথে মিল রয়েছে।

উদ্দীপকে বিজয় বড়ুয়া মার্গলাভী এক ভিক্ষুর জঙ্গলে ধ্যান করতে যাবেন বলে তিনি আগেই সেখানে পৌঁছে অনেক কষ্টে জঙ্গল পরিষ্কার করেন। সুন্দর একটি আসনের ব্যবস্থাসহ বহুদূর গিয়ে লোকালয়ে পিন্ডাচরণের সুযোগ করে দিলেন। যেমনটি করেছেন সুমেধ তাপস।

লক্ষকল্প বছর আগে দীপঙ্কর বুদ্ধ সশিষ্য অমরাবতী নগরে নিমন্ত্রিত হয়েছিলেন। কিন্তু অমরাবতী নগর ধনধান্যে পরিপূর্ণ হলেও এর যোগাযোগ ব্যবস্থা তেমন উন্নত ছিল না এবং তখন ছিল বর্ষাকাল যার ফলে রাস্তাঘাট ছিল কর্দমাক্ত। নগরবাসীগণ বুদ্ধের যাতায়াতের জন্য রাস্তা মেরামতে ব্যস্ত ছিলেন। সুমেধ তাপসও সবার সাথে এ কাজে অংশ নিলেন। এদিকে বুদ্ধের আগমনের সময় হলো কিন্তু রাস্তার কাজ তখনো শেষ হয়নি। এরই মধ্যে দীপঙ্কর বুদ্ধ এসে পড়েছেন। আর মাত্র কয়েক হাত বাকি। তাই সুমেধ তাপস উপায় না দেখে নিজেই শ্রদ্ধাভরে সেই কাদাভরা রাস্তায় শুয়ে পড়লেন এবং অত্যন্ত বিনীতভাবে দীপঙ্কর বুদ্ধকে অনুরোধ করলেন তার শায়িত দেহের উপর দিয়ে যাওয়ার জন্য।

5 views

Related Questions